পলিটিক্স

পেট্রোল পাম্পের লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে ৪.২০ লক্ষ টাকা জালিয়াতি, ফাঁসলেন জয়প্রকাশ মজুমদার

আবারো প্রতারণার অভিযোগে অভিযুক্ত বিজেপি নেতা তথা রাজ্য বিজেপি মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। এর আগেও জয়প্রকাশ মজুমদার এর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে মানুষের সাথে প্রতারণা করার অভিযোগ উঠেছিল। সেই সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন অরূপ রতন রায় নামে বাগদার একজন বাসিন্দা। তিনি অভিযোগ তুলেছিলেন, জয়প্রকাশ মজুমদার তাকে চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। এই মর্মে ২০১৭ সালে জানুয়ারি মাসে গ্রেফতার হয়েছিলেন জয়প্রকাশ মজুমদার।

আবারো তার বিরুদ্ধে অভিযোগ এবং অভিযোগকারী সেই অরূপ বাবু। তবে এবারে তাঁর অভিযোগ একটু আলাদা। তিনি এবার পুলিসের কাছে এসে অভিযোগ জানিয়েছেন জয়প্রকাশ মজুমদার তাকে অভিযোগ তুলে নিলে টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি তার প্রতিশ্রুতি রাখেনি। প্রায় তিন বছর হতে চলল এখনো তিনি তার টাকা ফেরত পাননি বলেও অভিযোগ জানিয়েছেন অরূপ রতন রায়। এই মর্মে বিধান নগর থানায় তিনি অভিযোগ জানিয়েছেন বিজেপি মুখপাত্র জয়প্রকাশ মজুমদার এর বিরুদ্ধে।

তবে শুধুমাত্র টাকা ফিরিয়ে দেবার ব্যাপারটি নিয়ে তিনি অভিযোগ করেছেন তা কিন্তু নয়, বরং তারা আরও অভিযোগ জয়প্রকাশ মজুমদার তাকে পেট্রোল পাম্প লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে অনেক টাকা হাতিয়েছেন। অরুপ বাবুর অভিযোগ তার কাছ থেকে আরো জয়প্রকাশ মজুমদার ৪.২০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন ইতিমধ্যেই। পাল্টা, তাকে পেট্রোলপাম্পে লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি তো দূরে থাক বরং টাকা ফেরত চাইতে গেলে তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন অরূপ বাবু।

এই মর্মে ইতিমধ্যে বিধান নগর থানায় জয়প্রকাশ মজুমদার এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই মামলা করার পিছনে রাজনৈতিক অভিসন্ধি আছে বলে জানাচ্ছে বঙ্গ বিজেপি। জয়প্রকাশ মজুমদার এই বিষয়টি নিয়ে মুখ না খুললেও বঙ্গ বিজেপির আর এক মুখপাত্র শমীক ভট্টাচার্য দাবি করেন, “জয়প্রকাশ মজুমদার এই মামলার একটি এফআইআর দায়ের করেছেন। ওই অভিযোগকারী এর আগেও জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যা আদালতে ইতিমধ্যে মিথ্যা প্রমাণিত হয়েছে। আসলে পুরোটাই করা হচ্ছে রাজনৈতিক অভিসন্ধি নিয়ে। সবটাই হচ্ছে বিজেপির নেতা কর্মীদের অপমান করা এবং তাদের ফাঁসানোর একটি রাজনৈতিক অভিসন্ধি।” যদিও এখনও পর্যন্ত পুলিশের তরফে জানানো হচ্ছে এই বিষয়টি নিয়ে খতিয়ে তদন্ত করা হবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026