দেশ

করোনার দাপটে ফের স্থগিত JEE Mains পরীক্ষা, টুইট করে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

গত বছরের মার্চ মাস থেকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রভাবে অতিষ্ঠ হয়ে গিয়েছে গোটা বিশ্ববাসী। চলতি বছরের শুরুতে ভারতে এই প্যানডেমিকের প্রভাব কিছুটা কমলেও চলতি মাসের শুরু থেকে ফের পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমনের সংখ্যা। দৈনিক সংক্রমণ ইতিমধ্যেই ২ লাখ ৩৪ হাজারের গণ্ডি ছুঁয়েছে যা ভারতের সর্বকালের রেকর্ড সংখ্যক আক্রান্ত। গোটা দেশে অ্যাক্টিভ কেস সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। দিল্লিতে ইতিমধ্যেই অক্সিজেন সরবরাহে ঘাটতি দেখা গেছে। এছাড়া প্রত্যেকটি রাজ্যে নয়া গাইডলাইন প্রকাশ করছে যেখানে তারা সরকারি অফিস, বেসরকারি অফিস, মল, রেস্তোরাঁ ইত্যাদি সব বন্ধ করে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে করোনার ভয়াবহতার কথা মাথায় রেখে স্থগিত হয়ে গেল সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বা জেইই মেইন।

আগামী ২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বা জেইই মেইন পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আপাতত এই পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। আজ অর্থাৎ রবিবার সকালে তিনি ট্যুইট করে জানিয়েছেন, “বর্তমানে করোনা ভাইরাসের ভয়াবহতার কথা বিচার করে আমি ন্যাশানাল টেস্টিং এজেন্সিকে জেইই মেইন ২০২১ সেশন এর পরীক্ষা স্থগিত রাখার পরামর্শ দিয়েছি। পড়ুয়াদের সুরক্ষা ও তাদের শিক্ষাগত ক্যারিয়ারের ওপর সবথেকে বেশি গুরুত্ব দেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।”

এরপরই ন্যাশনাল টেস্টিং এজেন্সি তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই জেইই মেইন পরীক্ষার প্রথম দফা ও দ্বিতীয় দফার পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রথম দফার পরীক্ষায় উপস্থিত ছিলেন ৬ লাখ ২০ হাজার ১৭৮ জন। দ্বিতীয় দফার পরীক্ষায় ছিলেন ৫ লাখ ৫৬ হাজার ২৪৮ জন। এরপর তৃতীয় ধাপের পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে সেই পরীক্ষা এখন আপাতত স্থগিত করা হয়েছে। কোভিড পরিস্থিতির বর্তমান ভয়াবহতা বিচার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাকি দুই দফার পরীক্ষার নির্ঘণ্ট ও পরে ঘোষণা করে দেওয়া হবে। কমপক্ষে পরীক্ষার ১৫ দিন আগে ঘোষণা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026