নিউজ

JEE-NEET : পরীক্ষার্থীরাই পরীক্ষায় বসতে চায়, ডাউনলোড হয়ে গেছে সব অ্যাডমিট কার্ড, দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি : পড়ুয়ারা পরীক্ষা দিতে চায়। সকলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছে। অর্থাৎ সবাই নির্ধারিত দিনেই পরীক্ষায় বসার জন্য প্রস্তুত। এমনটাই দাবি কেন্দ্রীয় শিক্ষমন্ত্রীর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল বৃহস্পতিবার সংবাদসংস্থা এএনআই-কে জানান, ‘‘গত ২৪ ঘণ্টায় JEE-র ৮.৫৮ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ৭.৫ লক্ষ পরীক্ষার্থীই তাঁদের অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছেন৷ পাশাপাশি NEET-এর ১৫.৯৭ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ১০ লক্ষের বেশি পরীক্ষার্থী ইতিমধ্যেই তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন৷ এর থেকেই বোঝা যাচ্ছে যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে চান৷ এর পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য এবছর সেন্টার সংখ্যা ৫৭০-এর বদলে বাড়িয়ে ৬৬০টি করা হয়েছে৷

অন্যদিকে NEET-এর জন্য ৩৮৪২টি সেন্টার রয়েছে এবং পরীক্ষার্থীদের তাঁদের পরীক্ষার কেন্দ্র জানিয়ে দেওয়া হয়েছে৷ সুপ্রিম কোর্টের নির্দেশে JEE-NEET পরীক্ষার দিন ঘোষণা করেছে কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বলছে,পড়ুয়ারা চাইছে বলেই পরীক্ষা হচ্ছে। পরীক্ষা পিছোতে এককাট্টা বিরোধী মুখ্যমন্ত্রীরা। সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন তাঁরা। কেন্দ্র বলছে, সুপ্রিম কোর্টের নির্দেশ, পরীক্ষা তো নিতেই হবে। তাছাড়া পরীক্ষার্থীরাও পরীক্ষা দেওয়ার জন্য দরবার করছেন। ৮৫ শতাংশ পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। বিরোধী মুখ্যমন্ত্রীরা কিন্তু বলছেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা নেওয়াটা ঝুঁকি হয়ে যাচ্ছে।

অন্যদিকে কেন্দ্র সাড়া দেবে না, মোটামুটি নিশ্চিত বিরোধী রাজ্যগুলি। সময়ও কম। তাই তড়িঘড়ি সুপ্রিম কোর্টেই আবেদন জানাতে চাইছেন বিরোধী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। বিরোধীদের অঙ্কটা স্পষ্ট। শেষ পর্যন্ত JEE- NEET পিছোক বা না পিছোক, রাজনৈতিক লাভটা ঝুলিতে ঢুকবে। সেই হিসেব কষেই এগোতে চাইছেন সনিয়া-মমতারা। কিন্তু মুশকিল হল, পরীক্ষা দিতে মুখিয়ে রয়েছেন ছাত্রছাত্রীরা।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল বৃহস্পতিবার সংবাদসংস্থা এএনআই-কে জানান, ‘‘গত ২৪ ঘণ্টায় JEE-র ৮.৫৮ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ৭.৫ লক্ষ পরীক্ষার্থীই তাঁদের অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছেন ৷ পাশাপাশি NEET-এর ১৫.৯৭ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ১০ লক্ষের বেশি পরীক্ষার্থী ইতিমধ্যেই তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন ৷ এর থেকেই বোঝা যাচ্ছে যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে চান ৷ এর পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য এবছর সেন্টার সংখ্যা ৫৭০-এর বদলে বাড়িয়ে ৬৬০টি করা হয়েছে ৷ অন্যদিকে NEET-এর জন্য ৩৮৪২টি সেন্টার রয়েছে ৷ এবং পরীক্ষার্থীদের তাঁদের পরীক্ষার কেন্দ্র জানিয়ে দেওয়া হয়েছে ৷ ’’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026