নিউজ

প্রধানমন্ত্রীকে JEE-NEET পরীক্ষা না পিছনোর আর্জি শিক্ষাবিদদের, আন্দোলনের পথে কংগ্রেস

নয়াদিল্লি : JEE ও NEET পরীক্ষা পিছনো মানে পড়ুয়াদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলা। ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১৫০ জনের বেশি শিক্ষাবিদ JEE ও NEET পরীক্ষা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন৷ এদিকে পরীক্ষা স্থগিতের দাবিতে শুক্রবার দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে কংগ্রেস৷

শিক্ষাবিদদের লিখেছেন, বারবার পরীক্ষা স্থগিত করে দেওয়া মোটেই ভাল কথা নয়। আবার JEE ও NEET পরীক্ষা পিছিয়ে যাওয়া মানে পড়ুয়াদের ভবিষ্যতের সঙ্গে আপোষ করা৷ করোনা ভাইরাসের জেরে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে JEE ও NEET পরীক্ষা স্থগিত করা হোক, এই দাবিতে একজোট হয়েছে বিরোধী দলগুলি৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-সহ অন্যান্য অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা কেন্দ্রের কাছে বারবার দরবার করছেন। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টে রায়ের পুনর্বিবেচনার আর্জি জানাতে হবে৷ তাঁরা নিজেরাও সুপ্রিম কোর্টে যাওয়ার তোড়জোড় করছেন৷

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে দেড়শোর বেশি শিক্ষাবিদের বক্তব্য, ‘যাঁরা সেপ্টেম্বরে এই পরীক্ষাগুলি নেওয়ার বিরোধিতা করছেন, তাঁরা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলার চেষ্টা করছেন নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে৷’ চিঠিতে আরও লেখা, ‘ছাত্র-ছাত্রীরা দেশের ভবিষ্যত্‍৷ করোনা অতিমারির জেরে পড়ুয়াদের ভবিষ্যতেও অনিশ্চয়তার মেঘ জমেছে৷ অ্যাডমিশন ও ক্লাস নিয়ে নানা সমস্যা চলছে, সেগুলি মেটানো দরকার দ্রুত৷ প্রতি বছরের মতো এ বারও লক্ষ লক্ষ পড়ুয়া দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে৷’

দিল্লি বিশ্ববিদ্যালয়, ইগনু, লখনউ বিশ্ববিদ্যালয়, জেএনইউ, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আইআইটি-দিল্লি ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ভারতীয় শিক্ষাবিদরা সহ দেড়শোর বেশি শিক্ষাবিদ ওই চিঠিতে সই করেছেন৷ রয়েছেন ইউনিভার্সিটি অফ লন্ডন, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, জেরুসালেমের হিব্রু ইউনিভার্সিটি ও ইজরায়েলের নামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও৷

Anirban Kundu

Recent Posts

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026

আরসিবির নতুন মালকিনের মন মজেছে শুভমান গিলে, সোশাল মিডিয়ায় নিজেই ইঙ্গিত দিলেন লাস্যময়ী—তোলপাড় নেটদুনিয়া

আইপিএল জয়ের পর থেকেই আরসিবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, আর তার মাঝেই সামনে এল এক চমকপ্রদ…

March 27, 2026

Ghatal-Mumbai Bus Service: ৪০ ঘণ্টায় মুম্বাই! ঘাটাল থেকে সরাসরি বাস শুরু, জানুন বাসের ভাড়া কত?

বাস যাত্রীদের জন্য বড় সুখবর। এবার এক বাসেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে সরাসরি মুম্বাই যাওয়া…

March 27, 2026

ব্যাট ছেড়ে কুকুরকে কোলে! IPL শুরুর আগেই মানবিক মুহূর্তে ভাইরাল ভারতীয় ক্রিকেটার, দেখুন VIDEO

আইপিএল শুরুর ঠিক আগেই এমন একটি ভিডিও সামনে এসেছে, যা ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি সাধারণ মানুষকেও আবেগপ্রবণ…

March 27, 2026

মাসে কটা LPG সিলিন্ডার বুক করতে পারবেন? নতুন নিয়ম না জানলে সমস্যায় পড়বেন

দেশ জুড়ে এলপিজি গ্যাস নিয়ে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব এবার পড়েছে ভারতের…

March 27, 2026

Sunidhi Chauhan: ‘চোখে চোখে কথা বলো’, বাংলা গান গেয়ে মঞ্চ কাঁপালেন সুনিধি চৌহান, দেখুন ভাইরাল ভিডিও

কলকাতার মঞ্চে নামতেই যেন আগুন ধরালেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। একের পর এক হিট…

March 27, 2026