নয়াদিল্লি : JEE ও NEET পরীক্ষা পিছনো মানে পড়ুয়াদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলা। ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১৫০ জনের বেশি শিক্ষাবিদ JEE ও NEET পরীক্ষা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন৷ এদিকে পরীক্ষা স্থগিতের দাবিতে শুক্রবার দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে কংগ্রেস৷
শিক্ষাবিদদের লিখেছেন, বারবার পরীক্ষা স্থগিত করে দেওয়া মোটেই ভাল কথা নয়। আবার JEE ও NEET পরীক্ষা পিছিয়ে যাওয়া মানে পড়ুয়াদের ভবিষ্যতের সঙ্গে আপোষ করা৷ করোনা ভাইরাসের জেরে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে JEE ও NEET পরীক্ষা স্থগিত করা হোক, এই দাবিতে একজোট হয়েছে বিরোধী দলগুলি৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-সহ অন্যান্য অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা কেন্দ্রের কাছে বারবার দরবার করছেন। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টে রায়ের পুনর্বিবেচনার আর্জি জানাতে হবে৷ তাঁরা নিজেরাও সুপ্রিম কোর্টে যাওয়ার তোড়জোড় করছেন৷
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে দেড়শোর বেশি শিক্ষাবিদের বক্তব্য, ‘যাঁরা সেপ্টেম্বরে এই পরীক্ষাগুলি নেওয়ার বিরোধিতা করছেন, তাঁরা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলার চেষ্টা করছেন নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে৷’ চিঠিতে আরও লেখা, ‘ছাত্র-ছাত্রীরা দেশের ভবিষ্যত্৷ করোনা অতিমারির জেরে পড়ুয়াদের ভবিষ্যতেও অনিশ্চয়তার মেঘ জমেছে৷ অ্যাডমিশন ও ক্লাস নিয়ে নানা সমস্যা চলছে, সেগুলি মেটানো দরকার দ্রুত৷ প্রতি বছরের মতো এ বারও লক্ষ লক্ষ পড়ুয়া দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে৷’
দিল্লি বিশ্ববিদ্যালয়, ইগনু, লখনউ বিশ্ববিদ্যালয়, জেএনইউ, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আইআইটি-দিল্লি ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ভারতীয় শিক্ষাবিদরা সহ দেড়শোর বেশি শিক্ষাবিদ ওই চিঠিতে সই করেছেন৷ রয়েছেন ইউনিভার্সিটি অফ লন্ডন, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, জেরুসালেমের হিব্রু ইউনিভার্সিটি ও ইজরায়েলের নামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…