বিনোদন

স্ত্রী ও মেয়েকে নিয়ে স্বর্ণমন্দিরে পুজো দিলেন অভিনেতা জিৎ, রইল ছবি

2011 সালের 25 শে ফেব্রুয়ারি লখনউ-এর স্কুলশিক্ষিকা মোহনা (Mohona)-র সঙ্গে বিয়ে হয়েছিল টলিটাউনের সুপারস্টার জিৎ-এর। দেখতে দেখতে জিৎ ও মোহনা একসাথে পার করলেন দশটা বছর। এর মধ্যেই তাঁদের জীবনে এসেছে তাঁদের ভালোবাসার স্মারক, তাঁদের একমাত্র কন্যাসন্তান নবন‍্যা (Nabanya)। কিছুদিন আগেই জিৎ ও মোহনা তাঁদের কন্যা নবন‍্যার সঙ্গে সেলিব্রেট করেছেন তাঁদের বিবাহবার্ষিকী। মোমবাতি ও গোলাপফুল দিয়ে ডিনার টেবিল সাজিয়েছিলেন মোহনা। কোনও অ্যালকোহল নয়, বরং অরেঞ্জ জুস নিয়ে চিয়ার্স করলেন জিৎ ও মোহনা। মোহনা ও কন্যার সঙ্গে পোজ দিয়ে ছবি তুলে জিৎ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও তাঁদের বিবাহবার্ষিকী পালনের ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরাও জিৎ ও মোহনাকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন।

ইতিমধ্যেই জিৎ প্রতিবারের মতো এই বছরেও মোহনা ও নবন‍্যাকে নিয়ে পঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়েছেন জিৎ। সেখান থেকে স্ত্রী মোহনা ও মেয়ে নবন‍্যার সঙ্গে ছবিও শেয়ার করেছেন জিৎ। ছবিতে জিৎ-এর পরনে রয়েছে নীল রঙের ডেনিম ও সাদা পাঞ্জাবি এবং মোহনা ও নবন‍্যার পরনে রয়েছে সালোয়ার কামিজ। শিখ গুরুদ্বারার রীতি অনুযায়ী মোহনার মাথা ওড়নায় ঢাকা থাকলেও জিৎ ও নবন‍্যার মাথা ঢাকা ছিল ‘পতাকা’য়। ছবিটি শেয়ার করে জিৎ গুরু নানকদেব-কে স্মরণ করে দিয়ে লিখেছেন ‘ওয়াহেগুরু’। জিৎ অমৃতসরে আছেন জেনে অমৃতসরে বসবাসকারী নেটিজেনদের অনেকেই তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছেন। গত বছরে লকডাউনের জন্য জিৎ স্বর্ণমন্দির যেতে পারেননি। তবে কেরিয়ারে সফল হওয়ার পর থেকে প্রতি বছর স্বর্ণমন্দির যাওয়া জিৎ-এর নিয়মের মধ্যে পড়ে।

2001 সালে তেলেগু ফিল্ম ‘চাঁদু’-র মাধ্যমে অভিনয় জগতে পা রাখলেও জিৎকে খেয়াল করেননি দর্শক। এরপর পরিচালক হরনাথ চক্রবর্তী (Haranath chakraborty) জিৎকে বাংলা ফিল্মে অভিনয়ের সুযোগ দেন। ‘সাথী’ ফিল্মে অভিনয়ের মাধ্যমে টলিউডে কেরিয়ার শুরু করেন জিৎ। জিৎ-এর অভিনয় বাংলার দর্শকদের মন কেড়ে নিয়েছিল। ‘সাথী’ একটি অসামান্য মিউজিক্যাল হিট ফিল্ম ছিল। এরপর জিৎ ‘জোশ’, ‘শত্রু, ‘দুই পৃথিবী’-র মতো ফিল্মে অভিনয় করার পাশাপাশি ‘কৃষ্ণকান্তের উইল’ নামে অন্য ধারার ফিল্মেও অভিনয় করতে শুরু করেন। অবলীলায় নিজের স্টিরিওটাইপ ভেঙে বেরিয়ে এসেছিলেন ‘কৃষ্ণকান্তের উইল’-এর মাধ্যমে।

লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করা জিৎ জানেন লড়াইয়ের মর্যাদা। এই কারণে নতুন প্রতিভাদের তুলে ধরার জন্য তিনি তৈরী করেছেন নিজের প্রোডাকশন হাউস ‘গ্রাসরুটস এন্টারটেনমেন্ট ‘। ইতিমধ্যেই বেশ কয়েকটি সুপারহিট ছবি প্রযোজনা করেছেন জিৎ। প্রসেনজিৎ (Prasenjit chatterjee) হঠাৎই সরে গিয়েছিলেন ইন্ডাস্ট্রি থেকে। সেইসময় টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম ধারক ছিলেন জিৎ। আগামী দিনেও জিৎ-এর প্রযোজনায় বেশ কয়েকটি ফিল্ম নির্মিত হতে চলেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026