বিনোদন

করোনার রিপোর্ট নেগেটিভ, তবুও স্বস্তির শ্বাস নিতে পারছেন না জিৎ

সারা দেশেও কোভিড সংক্রমণ দিন দিন লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। বলা যায় দেশজুড়ে তাণ্ডব চালাতে শুরু করে দিয়েছে এই করোনা। এপ্রিলের শুরু থেকে পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে দেশের করোনাগ্রাফ। গত বছরের তুলনায় এবছর কোভিড ১৯ এর দ্বিতীয় ঢেউ দ্রুত সংক্রামিত হচ্ছে। প্রতিদিন৷ দেশে লক্ষাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। বলিউডের মতো টলিউডেও বাড়ছে করোনার প্রকোপ। মার্চ মাসে করোনার কবলে পড়েন জনপ্রিয় অভিনেতা জিৎ।

গত ২০ই এপ্রিল সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন করোনা আক্রান্তের কথা। বাড়িতে ডাক্তারের পরামর্শে নিভৃতবাসে ছিলেন অভিনেতা।। অভিনয়ের থেকে বিরতি নিয়ে এখন বাড়ির চার দেওয়ালে বন্দী ছিলেন অভিনেতা। আর তিনি বিগত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা সকলকে করোনা পরীক্ষা করিয়ে দেওয়ার আবেদন ও জানিয়েছেন অভিনেতা। এরপর জিৎের অনুরাগীরা খুব শীঘ্রই জিৎের সুস্থতা কামনা করেছেন। খুব শীঘ্রই জিৎকে সারা বাংলার মানুষ অন্যরুপে দেখতে পাবে। জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ড্যান্স বাংলা ডান্সের বিচারক রুপে।

তবে করোনার জন্য এখন শ্যুটিং বন্ধ রাখা হয়েছে। এরমধ্যেই জিৎ নিজের টুইটারে একটি ভালো আর একটি খারাপ খবর দিলেন। লিখেছেন, ‘ভালো খবর হল তাঁর কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু খারাপ খবর হল এবার করোনা সংক্রমণে তাঁর মা-বাবা। দয়া করে সকলে মা বাবার জন্য প্রার্থনা করবেন। আর সমস্ত অনুরাগী, বন্ধু ও সহ-কর্মীদের অনেক ধন্যবাদ যাঁরা তাঁর দ্রুত সেরে ওঠার জন্য প্রার্থনা করেছেন ও তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।’

পাশাপাশি সকল অনুরাগীদের সুস্থ থাকার পরামর্শ দিয়ে তিনি লিখেছেন, সকলের কাছে অভিনেতার অনুরোধ দয়া করে মাস্ক পরুন, সোশ্যাল ডিসটেন্স মেনে চলুন। বারবার হাত ধুয়ে নিন। এরপর অনুরাগীরা কিছুটা খুশি হলেও অভিনেতার বাবা মায়ের সুস্থতা কামনা করেছেন। উল্লেখ্য, মার্চ মাসে কলকাতার এক বেসরকারি হাসপাতাল থেকে অভিনেতা জিৎ করোনার টিকা নিয়েছিলেন তারপরেও কিছুদিনের মধ্যে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026