বিনোদন

জিৎ ও মিমির লিপলক কিস, ভিডিও দেখে নড়ে-চড়ে বসলেন নেটিজেনরা, ভাইরাল ভিডিও

সম্প্রতি ইউটিউবে ভাইরাল হলো জিৎ ও মিমি চক্রবর্তী অভিনীত ফিল্ম ‘বাজি’র ট্রেলার। বাবার প্রতি অন্যায়-এর প্রতিশোধ নিয়ে তৈরী হয়েছে ‘বাজি’ ফিল্মের গল্প। এই ফিল্মে জিৎ-এর প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন মিমি চক্রবর্তী। ট্রেলারে জিৎ ও মিমির খুনসুটি তুলে ধরা হয়েছে। কিন্তু সবচেয়ে ভাইরাল হয়েছে জিৎ ও মিমির লিপলক কিসের একটি দৃশ্য। এই দৃশ্যটির জন্য নেটিজেনরা নড়ে-চড়ে বসেছেন। কিন্তু মিডিয়া ও নেটিজেনদের শত অনুরোধ সত্ত্বেও জিৎ এই ফিল্মের গল্প নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। তাঁর কথায়, ফিল্মটি রিলিজ করলে হলে গিয়েই সবাই ‘বাজি’-র গল্প সম্পর্কে জানতে পারবেন। করোনা পরবর্তী সময়ে সিনেমা হল খুললেও বাংলা ফিল্ম সেভাবে এখনও বক্স অফিসে সাফল্য পায়নি। এমনকি মিমি ও অনির্বাণ অভিনীত ‘ড্রাকুলা স‍্যার’ও মোটামুটি ব্যবসা করতে পেরেছে। সেখানে জিৎ-এর ফিল্মের গল্প না বলে হলে গিয়ে ফিল্মটি দেখতে বলার ট্রিক কতটা কাজ করে , এখন সেটাই দেখার।

জিৎ-এর প্রযোজনা সংস্থা গ্রাসরুট এন্টারটেনমেন্ট প্রযোজিত ‘বাজি’ ফিল্মটি পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ। অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরী ‘sosকোলকাতা’ পুজোর সময় মুক্তি পেলেও বক্স অফিসে সাফল্য পায়নি। তাই ‘বাজি’র সাফল্য নিয়ে মরিয়া অংশুমান। ‘বাজি’ ফিল্মে জিৎ ও মিমি ছাড়াও অভিনয় করেছেন ভরত কল, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ অভিনেতা। এই ফিল্মের বেশ কিছু অংশের শুটিং হয়েছে লন্ডনে।

পুজোর কিছুদিন আগে ‘বাজি’ ফিল্মের শুটিং-এর জন্য লন্ডনে গিয়েছিলেন জিৎ ও মিমি সহ ফিল্মের অন্যান্য কলাকুশলীরা। সেখানে কাকতালীয় ভাবে অন্য একটি ফিল্মের শুটিং করতে উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরত জাহান। নুসরত ও মিমি একসঙ্গে লন্ডন ভ্রমণ করেছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবিও শেয়ার করেছিলেন। মিমির আগেই নুসরত কোলকাতায় ফিরে এসেছিলেন। পুজোর আগে শুটিং শেষ হবে কিনা তা নিয়ে চিন্তায় ছিলেন ‘বাজি’র ইউনিটের সকলে। তবে সৌভাগ‍্যবশতঃ ফিল্মের শুটিং পুজোর আগেই শেষ হয়ে যায়। মিমি ও জিৎ লন্ডন থেকে কোলকাতায় ফিরে আসেন। ফলে এই বছর দুর্গাপূজো জিৎ ও মিমি তাঁদের পরিবারের সঙ্গে কাটাতে পেরেছেন। সোশ্যাল মিডিয়ায় আনন্দ প্রকাশ করে মিমি জানিয়েছিলেন সেই কথা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026