বিনোদন

করভা চৌথ পালন করলেন জিৎ ও মোহনা, মুহূর্তে ভাইরাল ছবি

সম্প্রতি করভা চৌথ পালন করলেন অভিনেতা জিৎ ও তাঁর স্ত্রী মোহনা। তাঁদের করভা চৌথ পালনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ছবিতে জিৎ-এর আফগানি ‍স‍্যুট ও মোহনার ফুশিয়া রঙের শাড়ির প্রশংসা করেছেন নেটিজেনরা। জিৎ ও মোহনার জুটি নেটিজেনদের দারুণ পছন্দ হয়েছে। কিছুদিন আগেই লন্ডন থেকে শুটিং সেরে দেশে ফিরেছেন জিৎ। এই বছরের দুর্গাপূজা পরিবারের সঙ্গেই কাটিয়েছেন তিনি। তবে করোনা অতিমারীর কারণে জিৎ -এর পরিবারের কেউ এই বছর সতর্কতা মেনে মন্ডপে যাননি।

জিৎ ও মোহনার বিয়ে হয় 2011 সালে। এর আগে জিৎ-এর সঙ্গে সম্পর্ক ছিল অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির। ‘মস্তান’ নামে একটি বাংলা ফিল্ম করার সময় জিৎ ও স্বস্তিকার সম্পর্কের সূত্রপাত হয়। কিন্তু একসময় স্বস্তিকা জিৎ-এর সঙ্গে সম্পর্ক ভেঙে দেন। জিৎ তাঁর জন্মদিনের পার্টিতে স্বস্তিকার জন্য বার্থডে কেকের প্রথম টুকরো আলাদা করে রেখে দিলেও স্বস্তিকা জিতের জন্মদিনের পার্টিতে আসেননি। পরে তিনি জিৎ-কে ফোন করে ব্রেক-আপ করে দেন। এরপর স্বাভাবিকভাবেই জিৎ ভেঙে পড়েছিলেন এইসময় পারিবারিক সূত্রে তাঁর সঙ্গে আলাপ হয় লখনউয়ের একটি স্কুলের টিচার মোহনার। কিছু দিন পরে জিৎ-এর পরিবারের তরফে মোহনার সঙ্গে জিৎ-এর বিয়ের কথা পাকা করা হয়। জিৎ ও মোহনার বিয়ে হয়ে যায়। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে।

কলকাতার সিন্ধ্রি পরিবারের ছেলে জিৎ মডেলিং-এর মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। দূরদর্শনের জনপ্রিয় সিরিয়াল ‘বিষবৃক্ষ’ -এ জিৎ-এর অভিনয় প্রশংসিত হয়। জিৎ-এর প্রথম ফিল্ম ছিল ‘শক্তি’। এই ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী রাইমা সেন। এরপর জিৎ-এর সঙ্গে পরিচালক হরনাথ চক্রবর্তীর কোলাবোরেশন হয়। ফলে জিৎ টলিউডে নিজের অভিনয়ের মাধ্যমে একচেটিয়া আধিপত্য কায়েম করতে সক্ষম হন। এরপর জিৎ নিজস্ব প্রযোজনা সংস্থা ‘গ্রাসরুট এন্টারটেনমেন্ট’ তৈরী করেন। এই মুহূর্তে জিৎ-এর প্রযোজনায় টলিউডে বেশ কিছু ফিল্ম তৈরী হচ্ছে। এছাড়া খুব তাড়াতাড়ি তাঁর সংস্থা ওয়েব সিরিজের কাজেও হাত দেবে বলে জানা যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026