বিনোদন

Jeetu-Nabanita: ‘নাচ মেরি রানী’র সাথে মজার ভিডিও বানালেন জিতু-নবনীতা, ভাইরাল ভিডিও

জিতু কমল ও নবনীতা দাস টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় দুই মুখ। এই তারকা-জুটির বিবাহিত জীবন নিয়ে প্রায়ই চর্চা চলে মিডিয়াতে। তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে একাধিকবার গুজব রটেছে। তবে প্রতিবারই তারা সেই গুজব উড়িয়ে দিয়ে নিজেদের ভালো থাকার কথা জানিয়েছেন সকলকে। তবে সম্প্রতি একসাথে একটি মজার রিল ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায় রইল সেই ভিডিও।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ঘরের মধ্যে জিতু কমল একটা নীল রঙের হাতকাটা স্যান্ডো গেঞ্জি ও তোয়ালে এবং নবনীতা একটি লং টি-শার্ট পরে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার অন্যতম ট্রেন্ডিং ফানি ভার্শন ‘নাচ মেরি রানী’র সাথে একসাথে বানিয়েছেন ইনস্টারিল, যা এই মুহূর্তে নেটদুনিয়ায় নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে। একেবারে মজার ছলেই ভিডিওটি বানিয়েছেন এই দুই তারকা। সম্ভবত এখন তারা কোথাও ঘুরতে গিয়েছেন, সে কথা আগেই জানিয়েছিলেন তারা। তবে আপাতত তাদের এই ভিডিও দেখে রীতিমতো হেসে কুটোপাটি খাচ্ছেন নেটিজেনদের একাংশ।

জিতু কমলকে নিয়ে এখন চর্চা চলছে ঘরে ঘরে। অনীক দত্ত পরিচালিত ছবিতে সত্যজিৎ রায়ের চরিত্রে দেখা মিলবে তার। ছবিতে সত্যজিৎ রায় হিসেবে ভীষণভাবে মানিয়েছে জিতু কমলকে, তা মানছেন সকলেই। সত্যজিৎ রায় হিসেবে তার লুক রীতিমতো প্রশংসিত হয়েছে বুদ্ধিজীবী মহলেও। বলাই বাহুল্য, এই সাজে অভিনেতাকে এখন বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন সকলেই।

জি বাংলার ‘রাগে অনুরাগে’ ধারাবাহিকে একজন মাঝবয়সি লোকের ভূমিকায় অভিনয় করেছিলেন জিতু কমল। সেটাই শুরু ছিল তার। শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। তার অভিনয় প্রশংসা পেয়েছিল দর্শকদের মাঝে। এরপর একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা মিলেছে তার, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন পড়ে না। অন্যদিকে নবনীতা দাস জি বাংলারই ‘দীপ জ্বেলে যাই’ ধারাবাহিকে দিয়ার চরিত্রে প্রাণবন্ত অভিনয় করে নজর কেড়েছিলেন সকলের। বর্তমানে তিনি স্টার জলসার ‘মহাপীঠ তারাপীঠ’এ মা তারার ভূমিকায় অভিনয় করছেন, যা যথেষ্ট প্রশংসা পেয়েছে দর্শকদের মাঝে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026