মাত্র দুই বছর হল, অভিনেত্রী নবনীতা (Nabanita) ও অভিনেতা জিতু কমল (Jeetu kamal)-এর বিয়ে হয়েছে। সমস্ত ফটোশুটে একসঙ্গে দেখা যায় টেলিটাউনের এই হট অ্যান্ড হ্যাপেনিং কাপলকে। জিতু ও নবনীতা প্রায়ই নিজেদের মজার ইন্সটাগ্রাম রিল শেয়ার করেন যা সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র ভাইরাল হয় না, রীতিমত আলোচিত হয়। অভিনয় করতে এসে জিতু-নবনীতার প্রেমের সূত্রপাত হয়েছিল যা পরিণত হয় বিয়েতে।
‘হাসি-কান্না’-র এই মিষ্টি সম্পর্কের মধ্যেই আবারও জিতুর বিয়ে দিতে চাইলেন নবনীতা। অবশ্য ভিডিওটি জিতু নিজেই শেয়ার করেছেন। ভিডিওটি প্রকৃতপক্ষে একটি ইন্সটাগ্রাম রিল। রিলটিতে জিতুও উপস্থিত রয়েছেন। রিলে জিতু ও নবনীতা দুজনেই ঘরোয়া পোশাক পরেছিলেন। জিতু পরেছিলেন একটি নীল রঙের চেক জামা। রিলটি মজাদার বানানোর জন্য জিতুর চোখে ছিল মোটা কালো ফ্রেমের চশমা। নবনীতার পরনে ছিল নীল রঙের সালোয়ার কামিজ ও ডিপ ব্রাউন রঙের সোয়েটার।
ইন্সটাগ্রাম রিলটিতে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত ‘পরিণীতা’ ফিল্মের নায়িকা শুভশ্রী (subhasree ganguly)-কে অনুকরণ করে কথা বলতে। ‘পরিণীতা’-র অনুকরণে জিতুকে ‘বাবাইদা’ বলে সম্বোধন করে নবনীতা বলেন, তিনি জিতুর জন্য একটি পাত্রী দেখেছেন যে খুব ফর্সা এবং প্রেসিডেন্সি কলেজে পড়ে। কিন্তু তিন বছর ধরে সেই পাত্রী একই ক্লাসে পড়ছে। এরপরেই জিতু ও নবনীতা হাসতে শুরু করেন। জিতু ও নবনীতার এই মজাদার ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…