ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৩০,০০০ টাকা বেড়ে ৯.৯ লক্ষ টাকা করতে চান? আপনাকে দারুন রিটার্ন দেবে এই স্টক

বিনিয়োগের ক্ষেত্রে যারা রয়েছেন বিশেষজ্ঞ তারা সবসময় বলে থাকেন শেয়ার বাজারে বিনিয়োগের সময় তাড়াহুড়ো করলে বড় মুনাফা বা রিটার্ন আপনারা পাবেন না। তাই যত বেশি সম্ভব সুরক্ষিতভাবে বিনিয়োগ করুন এবং ধৈর্য ধরুন। তাহলেই কিন্তু আপনারা পাবেন দীর্ঘ মেয়াদে লগ্নির সমস্ত সুবিধা গুলিকে। এমন একটা সময় আসে যখন আপনারা কিন্তু দীর্ঘ মেয়াদে লগ্নী করলে কোটিপতি হয়ে যেতে পারেন। আজ সেরকমই একটি স্টকের ব্যাপারে আপনাকে জানাবো যেখানে বিনিয়োগ করলে আপনারা ৩১৯৭ শতাংশ রিটার্ন পেয়ে যাচ্ছেন এবং হয়ে যেতে পারছেন কোটিপতি।

এই স্টকটি হল জেফ কমার্শিয়াল ভেহিকেল কন্ট্রোল সিস্টেম ইন্ডিয়ার স্টক। শুক্রবার ৯ সেপ্টেম্বর বোম্বে স্টক এক্সচেঞ্জে তাদের এক বছরের নতুন উচ্চতায় পৌঁছেছে এই কোম্পানির স্টক। আপনাদের জানিয়ে রাখি এটি হলো একটি কোম্পানী যা বাণিজ্যিক যানবাহনের জন্য এয়ার ব্রেক সিস্টেম তৈরি করে থাকে। এই কোম্পানির শেয়ার শেষ দিনের লেনদেনের সময় প্রায় ১.৫ শতাংশ বেড়ে গিয়ে ৫২ সপ্তাহের নতুন উচ্চতায় পৌঁছেছে।

এর সঙ্গেই জেফ কমার্সিয়াল ভেহিকেল কোম্পানির শুক্রবার দিনের লেনদেন শেষে ০.৩১ বেড়ে বন্ধ হয়েছে ১০,০৬৬.৮৫ টাকার স্তরে। আসলে এটি একটি মাল্টিব্যাগর স্টক হয়ে উঠেছে সম্প্রতি। অক্টোবর ২০০৮ সালে বোম্বে স্টক এক্সচেঞ্জে এটি তালিকাভুক্ত হওয়ার পর থেকে বিনিয়োগকারীদের সম্পদ ৩৩ গুন বৃদ্ধি পেয়েছে। যে সময় বোম্বে স্টক এক্সচেঞ্জ যে এই কোম্পানির শেয়ার লিস্ট হয়েছিল সেই সময় এর দাম ছিল মাত্র ৩০৫.৩৫ টাকা। এই মুহূর্তে এই শেয়ারের দাম ১০,০৬৬.৮৫ টাকা।

গত চৌদ্দ বছরে এই স্টকটি তার বিনিয়োগকারীদের ৩,১৯৬.৮২ শতাংশ রিটার্ন দিয়েছে। অর্থাৎ যদি কোন বিনিয়োগকারী ২০০৮ সালের অক্টোবর মাসে সেই শেয়ারে এক লক্ষ টাকা বিনিয়োগ করতেন তাহলে ওই এক লক্ষ টাকা ৩৩ লক্ষ টাকা হয়ে যেত আজকের দিনে দাড়িয়ে। যদি এই কোম্পানির স্টকে কেউ গত মাসে বিনিয়োগ করতেন তাহলে তিনি ৭.৮৭ শতাংশ রিটার্ন পেতেন। একই সঙ্গে গত এক বছরে এই শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছিল প্রায় ৩৭.৮৩ শতাংশ, যেখানে গত ৫ বছরে এই চেয়ার বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছিল প্রায় ৬৪.৮০ শতাংশ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026