Jhanvi Kapoor: শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর অফ-শোল্ডার ড্রেস পরে ঝড় তোলেন, ছবি দেখে নিয়ন্ত্রনহীন হলেন ভক্তরা

জাহ্নবী কাপুর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। শ্রীদেবী কন্যা হিসেবে ছোট থেকেই পরিচিত সে। বনি কাপুর ও শ্রীদেবীর দৌলতে জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর যে ছোট থেকেই সেলেব কিড হিসেবে বড় হয়েছেন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রায়ই বিটাউনে তাকে নিয়ে চর্চা চলে। কোন না কোন কারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। থেকে থেকেই পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দেন অভিনেত্রী। সম্প্রতি নিজের সাম্প্রতিক বোল্ড ফটোশুটের সূত্র ধরেই চর্চায় শ্রীদেবী কন্যা।

বর্তমানের অভিনেত্রী হিসেবে জাহ্নবী কাপুর নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের একাধিক বোল্ড ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নেটমাধ্যমে। তার অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। ক্যামেরার পাশাপাশি বাস্তবেও যে অভিনেত্রী বেশ সাহসী পোশাকেই দেখা দেন, তা আর বলার অপেক্ষা রাখে না। জাহ্নবী কাপুরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলেই সেই ঝলক মিলবে। সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীরাও তার নামে একাধিক ফ্যান পেজ তৈরি করে রেখেছে, যেখান থেকে প্রায়ই অভিনেত্রীর একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার হতে দেখা যায়। তবে সম্প্রতি জাহ্নবী কাপুর নিজের অফশোল্ডার লুককে কেন্দ্র করেই চর্চিত হচ্ছেন।

সম্প্রতি অভিনেত্রী নিজেই নিজের সাম্প্রতিক বোল্ড ফটোশুটের ঝলক তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। আর খুব স্বাভাবিকভাবেই সেই ঝলক অভিনেত্রীর অনুরাগীমহলের মাঝে ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি। এই মুহূর্তে কালো অফশোল্ডার লং পোশাকেই দেখা মিলেছে জাহ্নবী কাপুরের। হাতে লং গ্লাভসের পাশাপাশি পায়ে ছিল হাই হিলও। নুড মেকাপে, খোলো চুলে অভিনেত্রীর চোখের চাহনি ঘুম উড়িয়েছে তার ভক্তমহলের একাংশের। নিঃসন্দেহে তার চোখে মুখে ছিল আবেদনের ছাপ স্পষ্ট। সম্প্রতি অভিনেত্রীর এই ফটোশুটের ঝলকে চোখ আটকেছে অধিকাংশ নেটজনতারই। মুগ্ধ হয়েছেন বেশিরভাগই। অবশ্য তার অবাধ বহিঃপ্রকাশ মিলেছে অভিনেত্রীর ভাইরাল হওয়া ছবির কমেন্টবক্সেই।

Devparna Acharya

Recent Posts

স্বস্তির হাওয়া, একধাক্কায় কমল সোনা-রুপোর দাম! আজকের সর্বশেষ রেট জানুন

সোনা ও রুপোর বাজারে অবশেষে মিলল স্বস্তির খবর। গতকালের ধারাবাহিকতায় আজও কমল হলুদ ধাতুর দাম।…

April 29, 2026

পঞ্জাব কিংসের জার্সি থেকে চিরবিদায় রুপোলি! বিসিসিআইয়ের নিয়মেই বদল, জানালেন প্রীতি জ়িন্টা

আইপিএলের মঞ্চে পঞ্জাব কিংসের জার্সি বরাবরই আলাদা আকর্ষণ তৈরি করেছে। লাল এবং রুপোলি—এই দুই রঙের…

April 29, 2026

১২ মিনিটের চার্জে কলকাতা থেকে পুরুলিয়া! বাজারে সস্তায় Avon E-Zap DX ই-স্কুটার

পেট্রোল-ডিজেলের ঊর্ধ্বমুখী দামের বাজারে ইলেকট্রিক ভেহিকেলের চাহিদা দ্রুত বাড়ছে। সেই পরিস্থিতিতেই সাশ্রয়ী মূল্যে নতুন বিকল্প…

April 29, 2026

BSNL Long Validity Plan: ৫ মাস পর্যন্ত চলবে সস্তার রিচার্জ, প্রতিদিন ২GB ডেটা সহ আনলিমিটেড কলিং

টেলিকম সেক্টরে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea-র সঙ্গে পাল্লা দিতে…

April 29, 2026

Google Wallet-এ সেভ করুন আধার কার্ড: কীভাবে করবেন? জেনে নিন পুরো প্রক্রিয়া

আপনার কাছেও আধার কার্ড (Aadhaar Card) রয়েছে? তাহলে আপনার জন্য বড় খবর। এখন আর সবসময়…

April 29, 2026

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট: দফায় দফায় বৃষ্টি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

বঙ্গে এই মুহূর্তে আবহাওয়ার আমেজ অনেকটাই বদলে গিয়েছে। উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব-পশ্চিম…

April 29, 2026