জাহ্নবী কাপুর বলিউডের উঠতি প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। খুব অল্পসময়ের মধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের একটা আলাদা জায়গা তৈরি করে ফেলেছেন তিনি। বলিউডের একজন অভিনেত্রী হিসেবে ও সেলেব কিড হিসেবেও তিনি কম চর্চিত নন মিডিয়াতে। কারণে অকারণে নেটনাগরিকদের মাঝে চর্চায় থাকতে দেখা যায় তাকে। বলিউডের বর্তমান অভিনেত্রী হিসেবে একাধিক পুরুষের সাথেও নাম জড়িয়েছে তার। সম্প্রতি সেই কারণবশতই চর্চায় তিনি।
২৫ বছর বয়সেই একাধিক পুরুষের সাথে নাম জড়িয়ে ফেলেছেন শ্রীদেবী কন্যা। পাপারাজিৎদের ক্যামেরায় একেক সময় ধরা দিয়েছেন একেকজনের সাথে। ‘ধড়ক’ ছবিতে ঈশান খট্টরের বিপরীতে অভিনয় করেই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন শ্রীদেবী কন্যা। সেইসময় প্রায়ই ঈশানের সাথে দেখা যত অভিনেত্রীকে। তারা একে অপরের সাথে সম্পর্ক রয়েছেন একথাও শোনা গিয়েছিল। তবে মিডিয়ার সামনে কখনই সেকথা স্বীকার করেনি তারা। একে অপরের ভালো বন্ধু হিসেবেই দাবি করে এসেছেন জাহ্নবী-ঈশান।
ওরহানের সাথেও একাধিকবার জাহ্নবী কাপুরের সম্পর্কে থাকা নিয়ে কথা উঠেছে মিডিয়াতে। মিডিয়ার সামনেও বহুবার হাত ধরে দেখা গিয়েছে তাদের। নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই মিডিয়ার সামনে তাদের কিছু বলতে শোনা যায়নি। ভালো বন্ধু হিসেবেই নিজেদের দাবি করে এসেছেন তারা। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তাদের একাধিক ছবি চোখে পড়বে।
নিজের ছোটবেলাকার বন্ধু অক্ষত রঞ্জনের সাথেও তার সম্পর্কের কথা শোনা গিয়েছিল। মাঝে তাদের প্রায়ই দেখা মিলতো একসাথে। বর্তমানে থেকে থেকেই তাদের একসাথে পার্টি করতে দেখা যায়। তার ঝলকও অবশ্য মেলে সোশ্যাল মিডিয়াতেই। তবে অক্ষতকেও নিজের ছেলেবেলার প্রিয় বন্ধু হিসেবেই দাবি করে এসেছেন অভিনেত্রী।
এই তিনজন ছাড়াও শিখর পাহাড়িয়ার সাথেও তার নাম শোনা গিয়েছিল মিডিয়াতে। তবে সেই গুজবকে কখনোই পাত্তা দেননি শ্রীদেবী কন্যা। অবশ্য শিখর পাহাড়িয়ার ভাই বীর পাহাড়িয়ার সাথে নাম জড়িয়েছিল সারা আলি খানের। এই নিয়ে মিডিয়াতে চর্চা চললেও, তা বেশিদিন চলেনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…