দেশ

দশম এবং দ্বাদশ রাজ্যের স্কুল থেকে পাশ করলে তবেই মিলবে সরকারি চাকরি, ঘোষণা এই রাজ্য সরকারের

বাইরের রাজ্য থেকে এসে পরীক্ষা দিয়ে ঝাড়খন্ডে সরকারি চাকরি করে ফেলবেন সেটা কিন্তু আর হচ্ছে না। এবারে ঝাড়খণ্ড দশম এবং দ্বাদশ শ্রেণির পড়াশোনা করলে তবেই বসা যাবে সরকারি চাকরির পরীক্ষায়। এবারে সরকারি চাকরির পরীক্ষা পরিচালনা নিয়ে পাঁচটি নিয়মে বড় বদল নিয়ে এলো ঝাড়খণ্ডের হেমন্ত সরেন এর সরকার। পাশাপাশি তিনটি নতুন নিয়ম জারি করা হয়েছে যার মাধ্যমে এবারে সরকারি চাকরি পাওয়া ঝাড়খণ্ডের ভিন রাজ্যের পরীক্ষার্থীদের ক্ষেত্রে একেবারে অসম্ভব হয়ে উঠল।

জানানো হয়েছে এবারে রাজ্য সরকারি চাকরিতে প্রার্থীদের ঝাড়খণ্ডের স্থানীয় রীতিনীতি, ভাষা এবং পরিবেশ সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার নিয়মে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এ ছাড়াও স্থানীয় তরুণদের জন্য সাথে আলাদা রকমের ব্যবস্থাপনা। মূলত স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার জন্য ঝাড়খণ্ডের সরকার এই নতুন নিয়ম নিয়ে এসেছে।

এতদিন পর্যন্ত শুধুমাত্র ঝাড়খন্ডে পরীক্ষার্থীরা যে আবেদন করতে পারতেন সেরকম না।এর আগেও বিভিন্ন পার্শ্ববর্তী রাজ্য থেকে হিন্দিভাষী পরীক্ষার্থীরা আবেদন করতে আসতেন ঝাড়খন্ড। তার ফলে রাজ্যের চাকরিপ্রার্থীরা নিজের রাজ্যে চাকরি পেতেন না। এই পরীক্ষায় চাকরিপ্রার্থীদের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যেত। এবং পাশাপাশি অভিযোগ উঠতো নাকি চাকরি দেওয়া হচ্ছে না। এবার সরাসরি ভিন রাজ্যের পরীক্ষার্থীদের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করে বসল হেমন্ত সরেন এর সরকার।

পাশাপাশি বৃহস্পতিবার প্রকল্প ভবনে একটি নতুন মন্ত্রিসভার বৈঠক করলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী। সেখানেই পার্সোনাল বিভাগের প্রধান সচিব বন্দনা দ্যাডেল বলেছেন, “ইতিমধ্যেই স্টাফ সিলেকশন কমিশনের নীতিতে একটি সংশোধন করা হয়েছে। এতদিন পর্যন্ত মেট্রিক এবং ইন্টার লেভেলের নিয়োগে প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার পরিবর্তে শুধুমাত্র মেন পরীক্ষা হতো। কিন্তু এবারে স্নাতক স্তরের পরীক্ষাতে সরাসরি মেন পরীক্ষা হবে। এছাড়াও একগুচ্ছ পরিবর্তন নিয়ে আসা হয়েছে স্টাফ সিলেকশনের ক্ষেত্রে। ফলে এটা স্পষ্ট এবারে ঝাড়খন্ডে চাকরি পাওয়া অতটা সহজ হবে না ভিন রাজ্যে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026