খেলা

বিশ্বকাপে অনন্য রেকর্ড ঝুলন গোস্বামীর, ঝুলিতে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট

মহিলা বিশ্বকাপের ইতিহাসে অনন্য রেকর্ড গড়লেন বঙ্গ ললনা ঝুলন গোস্বামী। বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন বাংলার এই ক্রিকেটার। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমে ক্যারিবিয়ান ক্রিকেটার আনিসা মহম্মদকে সাজঘরে ফিরে বিশ্বকাপের মঞ্চে ৪০ উইকেট দখল করলেন তিনি। আর এর সাথে সাথে ভেঙে দিলেন ৩৪ বছরের পুরানো রেকর্ড। এতদিন বিশ্বকাপের মঞ্চে ৩৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে নিজের নাম লিখে রেখেছিলেন লিন ফুলস্টন। তবে এবার তাকে টপকে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেট শিকারের তকমা কেড়ে নিলেন বাংলার এই বিধ্বংসী পেসার।

আপনাদের জানিয়ে রাখি, চলতি বিশ্বকাপ ঝুলন গোস্বামী ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ। ২০০৫ সালে ভারতের জার্সিতে প্রথমবারের জন্য বিশ্বকাপ খেলেছিল ঝুলন গোস্বামী। এরপর ২০০৯, ২০১৩, ২০১৭ এবং চলতি বিশ্বকাপে খেলছেন ঝুলন গোস্বামী। মনে করা হচ্ছে ৩৯ বছর বয়সী ঝুলন গোস্বামীর এটাই সম্ভবত শেষ বিশ্বকাপ। আর শেষ বিশ্বকাপেই অনন্য ইতিহাস গড়লেন চাকদা এক্সপ্রেস।

গত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬২ রানে পরাজিত টিম ইন্ডিয়া বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল। যেখানে প্রথমে ব্যাটিং করে ভারত ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করেছিল। দলের হয়ে স্মৃতি মন্ধনা এবং হারমানপ্রীত কৌর জোড়া সেঞ্চুরি করেন। ৩১৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ওপেনিং জুটিতে ১০০ রানের পার্টনারশিপ করে ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষে মাত্র ৬২ রানের মধ্যে ১০ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ফলশ্রুতিতে গ্রুপ পর্যায়ের তৃতীয় ম্যাচে ১৫৫ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে ভারত। ম্যাচ শেষে ম্যাচ সেরা হয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান স্মৃতি মন্ধনা। তবে সবাইকে অবাক করে দিয়ে স্মৃতি মন্ধনা সেরার পুরস্কার ভাগ করে নিয়েছেন হরমনপ্রীত কৌরের সঙ্গে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026