(Dance Video) ঝুমকার তালে মারকাটারি লুকে ঘায়েল করলেন নেটনাগরিকদের, দেখুন ভিডিওর ঝলক

কদিন আগেই কারাণ জোহার পরিচালিত বিগ বাজেটের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পেয়েছে বড়পর্দায়। আর এই ছবি যে সফলতার সাথেই বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে, সেকথা দর্শকদের প্রতিক্রিয়াতেই স্পষ্ট হয়েছে। তবে দর্শকমহলের কাছ থেকে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। আর এই মিশ্র প্রতিক্রিয়াতে খুশি ছবির সমস্ত কলাকুশলীরাও। উল্লেখ্য, ছবির পাশাপাশি ছবির প্রতিটি গান রীতিমতো মন কেড়েছে দর্শকদের। আর সেই গানগুলোর মধ্যে একটি ‘ঝুমকা’। এই মুহূর্তে এই গান সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং তালিকার উপরের দিকে রয়েছে। আপাতত, সেই গানের তালেই তাল মিলিয়ে আবারো একাংশের মাঝে চর্চিত এক যুবতী।

সাম্প্রতিক ঝলকটি অঙ্কিতা মিশ্রর। তিনি একজন ডিজিটাল ক্রিয়েটর। প্রায়ই এই ধরনের রিল ভিডিও বানিয়ে থাকেন অঙ্কিতা। আর এক্ষেত্রে তিনি যে যথেষ্ট সাবলীল ও দক্ষ, সেকথা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। তার একাধিক ঝলক অবশ্য অঙ্কিতার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই মিলবে। নেটদুনিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নেহাত হাতে গোনা নয়। প্রায়ই নিজের বানানো রিল ভিডিওর সূত্র ধরে তাদের মাঝে উপস্থিত হন অঙ্কিতা। এই মুহূর্তে তিনি নিজের তেমনি আরো এক রিল ভিডিওর সূত্র ধরেই নিজের ভক্তদের পুনরায় দৃষ্টি আকর্ষণ করেছেন।

ঝলকে অঙ্কিতা ‘ঝুমকা’র তালেই সিগনেচার স্টেপ করেছিলেন। পরেছিলেন হালকা ক্যাডবেরি রঙের সিন্থেটিক শাড়ি ও চকলেট কালারের ডিজাইনার স্লিভলেস ব্লাউজও। খোলা চুলে, মানানসই অক্সিডাইজের কানের দুল পরেছিলেন তিনি‌। রিল বানিয়েছিলেন নিজের ঘরের মধ্যেই। অবশ্য সেকথা তার সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে নজর রাখলেই বোঝা যাবে। এদিন তার চোখে-মুখে ছিল চটকদার ভাব-ভঙ্গির বহিঃপ্রকাশ, যা ঘায়েল করেছে নেটনাগরিকদের একাংশকে। তার অনুরাগীদের মাঝে অনেকেরই যে এই ঝলক পছন্দ হয়েছে, সেকথা কমেন্টবক্সে নজর রাখলেই বোঝা যাবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026