Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও বড় পরিবর্তন নিয়ে এসেছে। দাম না বাড়িয়েই জনপ্রিয় ১৯৫ টাকার ডেটা প্যাকের ভ্যালিডিটি একধাক্কায় অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। ফলে গ্রাহকদের খরচ আগের তুলনায় অনেকটাই বেড়ে যেতে পারে।
আগে এই প্ল্যানে ৯০ দিনের ভ্যালিডিটি দেওয়া হত, কিন্তু এখন তা কমিয়ে মাত্র ৩০ দিন করা হয়েছে। অর্থাৎ আগের তুলনায় ৬০ দিন কমে গেছে এই প্ল্যানের মেয়াদ।
এই প্ল্যানটি একটি ডেটা-অনলি প্যাক। এতে মোট ১৫GB হাই-স্পিড ডেটা পাওয়া যায়। ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৬৪Kbps হয়ে যায়। এতে কোনও ভয়েস কলিং বা SMS সুবিধা নেই। তবে OTT সুবিধা হিসেবে ৯০ দিনের জন্য JioHotstar Mobile-এর ফ্রি এক্সেস দেওয়া হয়, যা ক্রিকেট বা অন্যান্য কনটেন্ট দেখার জন্য ব্যবহার করা যায়।
আগে ১৯৫ টাকায় ৯০ দিনের সুবিধা থাকায় প্রতিদিনের খরচ পড়ত প্রায় ২.১৬ টাকা। এখন সেই একই দামে মাত্র ৩০ দিনের ভ্যালিডিটি থাকায় দৈনিক খরচ বেড়ে দাঁড়াচ্ছে প্রায় ৬.৫০ টাকা। অর্থাৎ একই প্ল্যানে কার্যত তিনগুণ বেশি খরচ করতে হচ্ছে গ্রাহকদের।
এই পরিবর্তনের ফলে যারা কম দামে দীর্ঘমেয়াদি ডেটা প্যাক ব্যবহার করতেন, তাদের এখন বেশি ঘনঘন রিচার্জ করতে হবে। ফলে মাসিক খরচও বেড়ে যেতে পারে। সব মিলিয়ে, Jio-র এই নতুন আপডেট গ্রাহকদের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, কোম্পানি ভবিষ্যতে এই প্ল্যানে আরও কোনো পরিবর্তন আনে কিনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…