BB Plus

ভুলে যান BSNL, জলের দামে ৩৩৬ দিনের রিচার্জ প্ল্যান ঘোষণা করল Jio

আজকের নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলি, ২০১৬ সালে প্রথমবারের মতো গ্রাহকদের জন্য জলের দরে ইন্টারনেট অফার করে টেলিকমিউনিকেশন সেক্টরে পদার্পণ করে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। আর এর পর থেকে মুকেশ আম্বানির এই সংস্থাটির সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে এয়ারটেল-ভিআই সহ একাধিক সংস্থা। তবে অত্যাধুনিক ফির্চাস এবং সহজলভ্য ইন্টারনেটের কারণে আজকের দিনে বেশিরভাগ মানুষ নির্ভরশীল হয়ে উঠেছেন রিলায়েন্স জিও-র ওপর।

বর্তমানে ভারতে BSNL একমাত্র টেলিকমিউনিকেশন সেক্টর, যারা সবচেয়ে কম মূল্যে সেরা অফার দিচ্ছে তাদের গ্রাহকদের জন্য। বর্তমানে ভারতবর্ষে একাধিক টেলিকমিউনিকেশন কোম্পানি হাই-স্পিড ইন্টারনেটের পাশাপাশি আনলিমিটেড কলিং-এর সুবিধা প্রদান করলেও, সবচেয়ে কম মূল্যে দুর্দান্ত প্যাকেজ ঘোষণা করছে BSNL। আর সেই কারণে গত কয়েক মাসে প্রায় ৪৫ লাখের বেশি মানুষ Jio, Airtel, VI-র মত সংস্থার পরিষেবা থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। তবে বর্তমানে রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য এমন একটি দুর্দান্ত পরিকল্পনা ঘোষণা করেছে, যেটি জানার আনন্দে লাফিয়ে উঠছেন Jio-র গ্রাহকরা।

আজকের প্রতিবেদনে রিলায়েন্স জিও-র এমন একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে এসেছি, যেটি জানার পর সারা বছরের রিচার্জ করার দুশ্চিন্তা থেকে চিরতরে মুক্তি পাবেন আপনি। সম্প্রতি জিও তাদের গ্রাহকদের জন্য ২৫৪৫ টাকার রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে। এই পরিকল্পনার অধীনে গ্রাহক ৩৩৬ দিনের বৈধতা সহ প্রতিদিন ১.৫জিবি হাই-স্পিড ইন্টারনেট এবং আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা পাবেন। এছাড়া আনলিমিটেড ৫জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহক। পাশাপাশি দৈনিক ১০০ এসএমএস-এর সাথে JioTV, JioCinema, JioCloud-এর মত গুরুত্বপূর্ণ অ্যাপলিকেশনে সব্সক্রিপশনও পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026