৮ টি মেট্রো শহরে চালু হচ্ছে Jio AirFiber, জেনে নিন প্ল্যানের বিস্তারিত বিবরণ

রিলায়েন্স জিও ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা। এই সংস্থা আপনাকে নানারকমের স্কিম অফার করে থাকে। এই কোম্পানির আন্ডারে আপনি নানা রকমের স্কিম পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি সহজেই বিনিয়োগ করতে পারেন। তবে, আপনারা অনেকেই জানেন, রিলায়েন্স আপনাকে শুধুমাত্র মোবাইল সার্ভিস না, আপনাকে আরো অনেক ধরনের নেটওয়ার্ক সুবিধা অফার করে। অনেক ভাবেই আপনি রিলায়েন্সের নেট ব্যবহার করতে পারেন। এর মধ্যেই অন্যতম হলো জিও এয়ার ফাইবার।

Reliance Jio ১৯ সেপ্টেম্বর, ২০২৩-এ Jio AirFiber নামে একটি অভিনব ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে৷ এই পরিষেবাটি বাড়ি এবং অফিস উভয়ের জন্য পোর্টেবল ওয়্যারলেস ইন্টারনেট সংযোগ প্রদানের জন্য তৈরি করা হয়েছে। প্রথম পর্যায়ে এটি দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই এবং পুনে এই ৮ টি শহরে চালু করা হচ্ছে। জিওর অপটিক্যাল ফাইবার পরিকাঠামো ভারতজুড়ে ১৫ লক্ষ কিলোমিটার জুড়ে বিস্তৃত। কিন্তু এখনও কোটি কোটি কমপ্লেক্স এবং বাড়িতে তারের সংযোগ খুবই কঠিন। তাই সেই কথা ভেবেই লঞ্চ করা হল এই Jio AirFiber।

জিও কোম্পানি বাজারে এয়ার ফাইবার এবং এয়ার ফাইবার ম্যাক্স নামে দুটি প্ল্যান লঞ্চ করেছে। এয়ার ফাইবার প্ল্যানে গ্রাহককে দুই ধরনের স্পিড প্ল্যান দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ৩০ Mbps এবং ১০০ Mbps। কোম্পানির প্রাথমিক ৩০ Mbps প্ল্যানের দাম ৫৯৯ টাকা। যেখানে ১০০ Mbps প্ল্যানের দাম রাখা হয়েছে ৮৯৯ টাকা। উভয় প্ল্যানেই গ্রাহক ৫৫০ টিরও বেশি ডিজিটাল চ্যানেল এবং ১৪ টি বিনোদন অ্যাপ পাবেন।

অন্যদিকে যে গ্রাহকরা আরও ইন্টারনেট গতি চান তারা ‘এয়ার ফাইবার ম্যাক্স’ প্ল্যানগুলির মধ্যে একটি বেছে নিতে পারেন। কোম্পানি ৩০০ Mbps থেকে ১০০০ Mbps অর্থাৎ ১ Gbps পর্যন্ত তিনটি প্ল্যান লঞ্চ করেছে। আপনি ১৪৯৯ টাকায় ৩০০ Mbps গতি পাবেন। গ্রাহকরা ২৪৯৯ টাকায় ৫০০ Mbps পর্যন্ত গতি পাবেন। আর যারা ১ Gbps গতির ইন্টারনেট নিতে চান, তাদের খরচ করতে হবে ৩,৯৯৯ টাকা। Jio AirFiber অনলাইন এবং অফলাইনে বুক করা যাবে। বুকিং প্রক্রিয়া শুরু করা যেতে পারে 60008-60008 নম্বরে মিসড কল দিয়ে অথবা www.jio.com- এ গিয়ে আবেদন করতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026