টেক বার্তা

Jio Join Hands with Google: সাধ্যের মধ্যে ফোন! সস্তা স্মার্টফোন তৈরির উদ্দেশ্যে Jio-র সাথে হাত মেলালো Google

Jio এর সাথে এইবার জোট বেঁধেছে টেক জায়েন্ট তথা সার্চ ইঞ্জিন কোম্পানি Google। সাধ্যের মধ্যে স্মার্টফোন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে Google এর CEO সুন্দর পিচাই এর সম্পর্কে। গত বছরই Jio এর ৭.৭ শতাংশ শেয়ার কিনে নিয়েছিল টেক জায়েন্ট Google। ৩৩,৭৩৭ কোটি টাকার বিনিময়ে কেনা হয়েছিল এই শেয়ার। অন্যদিকে Jio এবং Google এর মাঝে হয়েছিল ব্যবসায়িক চুক্তিও। এর মাধ্যমেই কম দামে স্মার্টফোন আনতে চলেছে এই দুই সংস্থা।

বৃহস্পতিবার তথা আজ একটি সাংবাদিক বৈঠকে Google এর CEO সুন্দর পিচাই বলেন, যে স্মার্টফোনের দাম সকলেই দিতে পারবেন, এমনই এক ফোন বানাতে চলেছে এই দুই সংস্থা এক সাথে। এই বিষয়ে ইতিমধ্যেই Google এর সাথে কাজ শুরু করে দিয়েছে Jio। তবে কবে এই ফোন বাজারে লঞ্চ করা হবে সেই বিষয়ে এবং কি কি ফিচার থাকবে ফোনে এখনও কোনও তথ্যই জানানো হয়নি কোম্পানির পক্ষ থেকে।

Google এবং Jio এর মেলবন্ধনে যে ফোন তৈরি করা হবে, তা যে কেবল সাধ্যের মধ্যেই থাকবে তা নয়, তার মধ্যে থাকবে কম দামে কলিং এবং ইন্টারনেট পরিষেবা। এর ফলে অনেক গ্রাহকেরই সুবিধা হবে বলে জানানো হয়েছে কোম্পানি দুটির পক্ষ থেকে। জানা গিয়েছে, গত বছর জুন মাসে Google এর পক্ষ থেকে ‘Google for India Digitisation Fund’ এর কথা ঘোষণা করা হয়েছিল। এই প্রকল্পের ৭৫ হাজার কোটি টাকার কথা জানানো হয়েছিল সুন্দর পিচাই এর পক্ষ থেকে। তার ফলে আগামী পাঁচ থেকে সাত বছরের মাঝে দেশে ‘ডিজিটাল টেকনোলজি’ বহুল ভাবে প্রচলন করা হবে।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026