টেক বার্তা

উৎসবের মরসুমে ফের Jio ধামাকা, সবাই কিনতে পারবেন এমন ফোন লঞ্চ করল কোম্পানি

উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য আরও একটি উপহার নিয়ে এলো রিলায়েন্স জিও। মাত্র কয়েকদিন আগে জিও এয়ার ফাইবার বাজারে এনেছে সংস্থাটি এবং এখন গ্রাহকদের জন্য একটি সস্তা, সাশ্রয়ী মূল্যের ফিচার ফোন চালু করেছে কোম্পানি। জিও তার জিও ভারত সিরিজে আরও একটি ফোন যুক্ত করেছে। সংস্থাটি গ্রাহকদের জন্য Jio Bharat B1 চালু করেছে।

জিওর সর্বশেষ Jio Bharat B1 ইতিমধ্যে বাজারে উপলব্ধ জিও JioBharat V2 এবং K1 Karbonn এর বৈশিষ্ট্যগুলির দিক থেকে কিছুটা উন্নত। নতুন এই ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে বি১ সিরিজের নামে যুক্ত করা হয়েছে। জিও ভারত বি১-এ গ্রাহকরা ৪জি নেটওয়ার্কের কানেক্টিভিটি পাবেন।

উৎসবের মরসুমের কথা মাথায় রেখে জিও খুব যুক্তি সঙ্গত দামে জিও ভারত বি ১ লঞ্চ করেছে। সংস্থাটি এটি মাত্র ১২৯৯ টাকায় চালু করেছে। এতে ব্যবহারকারীরা পাবেন ২.৪ ইঞ্চি স্ক্রিন এবং ২০০০ এমএএইচ ব্যাটারি। সস্তার এই ফোরজি ফিচার ফোনে রিয়ার সাইডেও ক্যামেরা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর ক্যামেরা সেটআপ তৈরি করা হয়েছে গুগল পিক্সেল এর ডিজাইনে।

জিও ভারত ভি ২ এবং কে ১ কার্বনের মতো গ্রাহকরা জিও ভারত বি ১-এ জিও অ্যাপ্লিকেশনগুলির সাপোর্ট পাবেন। এই ফিচার ফোনে ব্যবহারকারীরা সিনেমা ও খেলাধুলাও উপভোগ করতে পারবেন। জিও ভারত বি১-এ ফোনে পাওয়া যাবে ২৩টি ভারতীয় ভাষা। শুধু তাই নয়, এই ফিচার ফোনের সাহায্যে আপনি ইউপিআই পেমেন্টও করতে পারবেন। সংস্থাটি অনলাইন পেমেন্টের জন্য এতে জিওপে দিয়েছে। সংস্থাটি জিও Jio Bharat B1 শুধুমাত্র কালো রঙের সংস্করণে লঞ্চ করেছে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026