টেক বার্তা

৫ মাসের ডেটা, স্বাধীনতা দিবসে দুর্দান্ত রিচার্জ প্ল্যান আনলো Jio

গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন সময়ে বিভিন্ন আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে আসে শীর্ষ টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। এছাড়াও করোনা আবহে যেহেতু ইন্টারনেট পরিষেবা ব্যবহার বহু মাত্রায় বেড়ে গিয়েছে, সেই দিকটি মাথায় রেখেও একাধিক ডেটা প্ল্যান এনেছে এই সংস্থা। এবার ফের স্বাধীনতা দিবস উপলক্ষে তারা নিয়ে এসেছে দুর্দান্ত রিচার্জ প্ল্যান। তবে এটি প্রিপেইড বা পোস্টপেইড গ্রাহকদের জন্য নয়। জিওফাই ব্যবহারকারীদের জন্যই আনা হয়েছে এই অফার।

একটি জিওফাই ডিভাইস কিনতে খরচ পড়বে ১,৯৯৯ টাকা। তবে কেউ চাইলে রিলায়েন্স স্টোর থেকে EMI দিয়েও এটি কিনতে পারেন। সেক্ষেত্রে প্রতি মাসে দিতে হবে মাত্র ৯৪ টাকা। স্বাধীনতা দিবস উপলক্ষে এবার যে কোনও তিনটি রিচার্জ প্ল্যানের মধ্যে একটি বেছে নিলেই মিলবে অতিরিক্ত ডেটা এবং অফ-নেট কল পরিষেবা। তবে প্রত্যেক প্ল্যানের সাথে দিতে হবে অতিরিক্ত ৯৯ টাকা। প্ল্যানগুলি হল-

১৯৯ টাকা + ৯৯ টাকাঃ

জিও প্রাইম মেম্বারশিপ + প্রতিদিন ১.৫ জিবি ডেটা + আনলিমিটেড জিও কল + ১০০০ মিনিট অফ-নেট কল পরিষেবা ২৮ দিনের জন্য। একইসাথে রয়েছে ১৪০ দিনের জন্য ১০০ এসএমএস।

২৪৯ টাকা + ৯৯ টাকাঃ

জিও প্রাইম মেম্বারশিপ + আনলিমিটেড জিও কল + প্রতিদিন ২ জিবি ডেটা + ১০০০ মিনিট অফ-নেট কল ২৮ দিনের জন্য। পাশাপাশি ১১২ দিনের জন্য ১০০ এসএমএস।

৩৪৯ টাকা + ৯৯ টাকাঃ

প্রতিদিন ৩জিবি ডেটা + জিও প্রাইম মেম্বারশিপ + আনলিমিটেড জিও কল + ১০০০ মিনিট অফ-নেট কল পরিষেবা ২৮ দিনের জন্য। একইসাথে ৮৪ দিনের জন্য ১০০ এসএমএস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026