টেক বার্তা

Jio AirFiber: অর্ধেক খরচে ইনস্টলেশন চার্জ, এয়ারফাইবারের জন্য নতুন রিচার্জ প্ল্যান আনল Jio

ভারতীয় টেলিকম সংস্থাগুলির মধ্যে জনপ্রিয়তার নিরিখে শীর্ষস্থান দখল করে রেখেছে রিলায়েন্স জিও (Reliance Jio)। মুকেশ অম্বানির সংস্থা দেশজুড়ে বহু গ্রাহককে পরিষেবা দিয়ে চলেছে বর্তমানে। খুব কম সময়ের মধ্যেই তাবড় নামীদামী টেলিকম সংস্থাকে টেক্কা দিয়ে শীর্ষে উঠে এসেছে জিও। ডিজিটালাইজেশন এর যুগে সবথেকে কম দামে ইন্টারনেট সহজলভ্য করে দিয়েই গ্রাহকদের মন জিতে নেয় রিলায়েন্স জিও।

বর্তমানে বিভিন্ন মোবাইল রিচার্জ প্ল্যানের পাশাপাশি ওয়্যারলেস ব্রডব্যান্ড পরিষেবাও দিচ্ছে জিও। জিও এয়ারফাইবারকে আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এবার বড় সিদ্ধান্ত নিল সংস্থা। ইনস্টলেশন চার্জ কমানোর সঙ্গে সঙ্গে রিচার্জ প্ল্যানের দামও কমানো হয়েছে জিও এয়ারফাইবারের। সম্প্রতি জিও এয়ারফাইবারের তিন মাস এবং ছয় মাসের রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে সংস্থার তরফে।

৬ মাস এবং ১২ মাসের ভ্যালিডিটির পর এবার ৩ মাসের জন্য রিচার্জ প্ল্যান লঞ্চ করা হল জিওর তরফে। ৫৯৯ টাকার প্ল্যানটিতে ইন্টারনেট স্পিড দেওয়া হয়েছে ৩০ এমবিপিএস। এর জন্য একবারে তিন মাসের সাবস্ক্রিপশন নিতে হবে ২১২১ টাকা দিয়ে। ১০০০ জিবি ডেটার পাশাপাশি এই প্ল্যানে পাওয়া যাবে ডিজনি প্লাস হটস্টার, জি ফাইভ, সোনি লিভ, জিও সিনেমার মতো ১২ টিরও বেশি ওটিটি সাবস্ক্রিপশন। যারা নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম এর সাবস্ক্রিপশন চান তাদের নিতে হবে ৮৮৮ টাকার প্ল্যানটি। ৬ মাস এবং ১২ মাসের প্ল্যানে পাওয়া যাবে এই দুটি ওটিটি প্ল্যাটফর্ম। সঙ্গে ৫৫০ টিরও বেশি টিভি চ্যানেলও পাওয়া যাবে।

১০০ এমবিপিএস স্পিডের জন্য ৮৯৯ টাকা এবং ১১৯৯ টাকার প্ল্যান নিতে হবে। সেক্ষেত্রে ৮৯৯ টাকার জন্য খরচ করতে হবে ৩১৮৩ টাকা আর ১১৯৯ টাকার প্ল্যানের জন্য খরচ করতে হবে ৪২৪৪ টাকা। এই দুটি প্ল্যানের ভ্যালিডিটি ৩ মাস। এই প্ল্যানে পাওয়া যাবে ১ টিবি ডেটা এবং বেশ কিছু ওটিটি সাবস্ক্রিপশন। ১১৯৯ টাকার প্ল্যানে থাকছে নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম লাইট এর সাবস্ক্রিপশনও। উপরন্তু বর্তমানে ১০০০ টাকার বদলে ইনস্টলেশন চার্জ হিসেবে দিতে হবে মাত্র ৫০০ টাকা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026