টেক বার্তা

Jio Recharge: একবার রিচার্জ করলেই বছরভর হাই স্পিড ইন্টারনেট, ৯০০ জিবির-ও বেশি ডেটা দিচ্ছে জিও

রিলায়েন্স জিওর (Reliance Jio) জনপ্রিয়তা যে হারে বাড়ছে তাতে দেশের মধ্যে সবথেকে বড় টেলিকম সংস্থা হয়ে উঠছে এটি। গ্রাহকদের সুবিধার্থে প্রায়ই নানান মানের এবং দামের রিচার্জ প্ল্যান নিয়ে আসে এই সংস্থা। দেশ জুড়ে অসংখ্য গ্রাহক রয়েছে এই সংস্থার। মূলত অন্যান্য টেলিকম সংস্থাগুলির তুলনায় কম খরচে বিভিন্ন প্ল্যান (Recharge Plan) দেওয়ায় জিওর জনপ্রিয়তাও বেশি। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে মাঝে মাঝেই নানান সাশ্রয়ী প্ল্যান লঞ্চ করে থাকে জিও। এই কারণেই আরো বেশি সংখ্যক মানুষ যুক্ত হতে থাকেন জিওর সঙ্গে।

গ্রাহকদের কথা চিন্তা করে জিও প্রায়ই নানান রিচার্ড প্ল্যান নিয়ে আসতে থাকে। বিভিন্ন মানের এই প্ল্যান গুলিতে নানান আকর্ষণীয় সুবিধাও পাওয়া যায়। এবার ফের জিওর তরফে একটি ধামাকা প্ল্যান আনা হয়েছে। জিওর প্রিপেইড গ্রাহকদের জন্য এই প্ল্যানটি খুবই লাভজনক। প্রচুর পরিমাণে ডেটার সঙ্গে আরও নানান সুবিধা পাওয়া যায় এই রিচার্জ প্ল্যানে।

৩৩৩৩ টাকার এই প্রিপেইড রিচার্জ প্ল্যানটিতে পাওয়া যায় মোট ৯১২.৫ জিবি ডেটা। দৈনিক ২.৫ জিবি ডেটা দেওয়া হয় এই প্ল্যানে। প্ল্যানটির বৈধতা পুরো এক বছরের অর্থাৎ ৩৬৫ দিনের। পাওয়া যাবে দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা এবং দৈনিক ১০০ টি এসএমএস এর সুবিধাও। জিওর এই বিশেষ প্ল্যানটিতে অতিরিক্ত সুবিধা হিসেবে থাকছে জিও সিনেমা, জিও টিভি, জিও ক্লাউড এর ফ্রি সাবস্ক্রিপশন স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড এরও ফ্রি সাবস্ক্রিপশন।

প্রসঙ্গত, বিভিন্ন মানের এবং বিভিন্ন সুবিধা যুক্ত এই রিচার্জ প্ল্যানগুলির জন্যই রিলায়েন্স জিওর জনপ্রিয়তা গ্রাহকদের মধ্যে বেশি। বর্তমানে বহু মানুষ ৪জি ছেড়ে ৫জি ডেটার দিকে ঝুঁকছে। জিও নিজের গ্রাহকদের বিনামূল্যে দিচ্ছে ৫জি ডেটা। অন্যান্য সংস্থাগুলিও ৫জি ডেটা দিলেও জিও জনপ্রিয়তায় উপরে উঠে আসছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026