জনপ্রিয় টেলিকম কোম্পানি Jio তাদের গ্রাহকদের বেশির ভাগ সাশ্রয়ী প্ল্যান অফার করে থাকে। এর পরে Jio গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক নতুন প্ল্যান এনেই চলেছে। সম্প্রতি Jio ৯৮ টাকার প্রি পেইড ফের চালু করেছে। ঠিক সেই ভাবে কোম্পানি লঞ্চ করেছে আরও এক নতুন সাশ্রয়ী প্ল্যান। এই প্ল্যানের দাম রাখা হয়েছে ৩৯ টাকা। তবে এই প্ল্যান কেবল উপলব্ধ করা হয়েছে Jiophone অর্থাৎ জিও ফিচার ফোন ব্যবহারকারী মেম্বারদের জন্য। চলুন জানা যাক এই প্লানের সুবিধাগুলি সম্পর্কে বিস্তারে,
Jio এর ৩৯ টাকার প্ল্যানে গ্রাহককে কোম্পানি তরফ থেকে প্রথম যে সুবিধা টি দেওয়া হচ্ছে তা হল কলিং। এই সস্তা প্ল্যানেও কোম্পানি গ্রাহককে দিচ্ছে আনলিমিটেড কলিং এর সুবিধা। এই প্ল্যানে অপর যে সুবিধাটি গ্রাহক পাবেন সেটি হল ১৪ দিনের বৈধতা। অন্যদিকে এই প্ল্যানে রয়েছে ২.৮ জিবি ডেটার সুবিধা ও। অর্থাৎ Jiophone গ্রাহকদের জন্য এই প্ল্যান একটি অন্যতম বিকল্প হতে চলেছে বলা চলে।
তবে Jio বর্তমানে এই প্ল্যানে দিচ্ছে দ্বিগুণ বৈধতা। গ্রাহক পাবেন ১৪ দিনের স্থানে ২৮ দিনের ভ্যালিডিটি। অন্যদিকে Jio এর বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশন ও গ্রাহক পাবেন একদম বিনামূল্যে। লকডাউন পরিস্থিতিতে ক্রমে বেড়ে চলেছে সস্তা প্ল্যানের চাহিদা। এমন অবস্থায় প্রয়োজন মাফিক গ্রাহকদের সস্তা এবং সাশ্রয়ী প্ল্যান অফার করে চলেছে মুকেশ আম্বানির সংস্থা জিও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…