টেক বার্তা

এমার্জেন্সি ডেটা লোন পরিষেবা নিয়ে আসল Jio, গ্রাহকরা পাবেন এই সুবিধা

গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন ধরণের রিচার্জ প্ল্যান অফার করে থাকে Reliance Jio। এবার Jio নিয়ে এল এমার্জেন্সি ডেটা লোন পরিষেবা। কি এই এমার্জেন্সি ডেটা লোন? ধরুন আপনি আপনার দৈনিক ডেটা লিমিট পুরো খরচ করে ফেলেছেন। অথচ আপনার কাছে টাকা নেই ডেটা বুস্ট করার। সেক্ষেত্রে এই লোনের সাহায্য আপনি নিতে পারবেন।

১ জিবি হাইস্পিড 4G ডেটার দাম মোটে ১১ টাকা। সেই টাকা আপনি পরে‌ও দিতে পারেন অর্থাৎ একেবারে পোস্টপেইড অফারে আপনি ডেটা লোন নিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। এবং এর সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল এই লোনে পাওয়া ডেটার ভ্যালিডিটি কিন্তু ২৪ ঘন্টা নয়। আপনার রিচার্জ করা বেসিক প্ল্যানের ভ্যালিডিটি পর্যন্ত ঐ ১ জিবি বেটার যখন খুশি ব্যবহার করতে পারবেন আপনি।

উল্লেখ্য, এই লোনের সুবিধা নেওয়ার একটাই শর্ত, আপনার ফোনে একটা আনলিমিটেড বেসিক রিচার্জ প্ল্যান থাকতে হবে। তাহলেই আপনি এমার্জেন্সি ডেটা লোন নিতে পারবেন। কীভাবে এই এমার্জেন্সি হাই স্পিড ডেটা লোন নেবেন জিও ইউজাররা? আসুন জেনে নিই

প্রথমে নিজের স্মার্টফোনে মাই জিও অ্যাপ খুলুন। এবার স্ক্রিনের উপরের দিকে বাঁদিকের কোণে থাকা হ্যামবার্গার মেনুতে যান। সেখানে মোবাইল অপশনের মধ্যে ইমার্জেন্সি ডেটা লোন অপশন পাবেন। সেটা সিলেক্ট করুন। ইমার্জেন্সি ডেটা লোন ব্যানারের মধ্যে প্রসিড বাটনে ট্যাপ করুন। পরবর্তী ধাপে ‘গেট ইমার্জেন্সি ডেটা’ অপশন সিলেক্ট করতে হবে। এবার শেষ পর্যায়ে ‘অ্যাকটিভ নাউ’ অপশনে ক্লিক করতে হবে।

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026