চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের ধাক্কা, মাত্র ২৪ টাকায় ট্যাক্স ফাইল সার্ভিস আনল Mukesh Ambani-র Jio

২০১৬ সালে ভোডাফোন, আইডিয়া, এয়ারটেলের মতো সংস্থার সামনে একপ্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল জিও। এবারও প্রায় একই ধাঁচের কৌশল নেওয়া হয়েছে আর্থিক পরিষেবার ক্ষেত্রে। ট্যাক্সবাড্ডির সঙ্গে যৌথভাবে আয়কর রিটার্ন ফাইলিং সার্ভিস চালু করেছে জিও ফাইন্যান্স। বর্তমানে দেশে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় চলছে। আর এই গুরুত্বপূর্ণ সময়কালে নতুন পরিষেবা চালু করায়, প্রতিযোগিতার বাজারে জিওর অবস্থান আরও মজবুত হওয়ার সম্ভাবনা স্পষ্ট।

সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, মাত্র ২৪ টাকার বিনিময়ে গ্রাহকরা আয়কর রিটার্ন ফাইল করতে পারবেন। এত কম মূল্যে পরিষেবা দেওয়ায় বহু চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও ট্যাক্স কনসালটেন্সি ফার্ম কার্যত চাপে পড়েছেন। যেখানে সাধারণত কয়েকশো থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয়, সেখানে নামমাত্র মূল্যে সার্ভিস দিয়ে বাজারে নিজের জায়গা তৈরি করতে চাইছে জিও।

প্রশ্ন উঠছে, জিও কি শুধুই গ্রাহকদের আকর্ষণ করে ব্যবসা বাড়াতে চাইছে? নাকি এর পিছনে আরও বড় পরিকল্পনা রয়েছে? গত কয়েক বছরে আর্থিক খাতে ধারাবাহিকভাবে উপস্থিতি বাড়াচ্ছে জিও। আমেরিকার ফার্ম ব্ল্যাকরকের সঙ্গে যৌথভাবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তৈরি করেছে তারা। ইতিমধ্যেই চালু হয়েছে স্টক ব্রোকিং পরিষেবা ও মিউচুয়াল ফান্ড। পাশাপাশি, আলিয়াঞ্জের সঙ্গে ৫০:৫০ যৌথ উদ্যোগে ইন্সিওরেন্স খাতেও প্রবেশ করেছে জিও ফাইন্যান্স। ফলে স্পষ্ট, দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়েই এগোচ্ছে সংস্থাটি।

২০২৩-২৪ অর্থবর্ষে প্রায় ৯ কোটি ১৯ লক্ষ করদাতা আয়কর রিটার্ন ফাইল করেছেন। বিশেষজ্ঞদের মতে, এই রিটার্ন ফাইলিং ডকুমেন্ট শুধুমাত্র আইনি কাগজ নয়। এর মাধ্যমে একজন ব্যক্তির স্যালারি, বিনিয়োগ, লোন, ইএমআই এমনকি তাঁর সম্পত্তি ও নির্ভরশীল সদস্যদের তথ্যও পাওয়া যায়। জিও এই ডেটা ব্যবহার করে নিজের অন্যান্য ব্যবসায় নতুন গ্রাহক সংগ্রহ করতে পারে। অর্থাৎ, আয়কর রিটার্ন সার্ভিস থেকে প্রাথমিক ক্ষতি হলেও, অন্য খাতে লাভের মাধ্যমে সেই ঘাটতি পুষিয়ে নেওয়ার কৌশলই নিতে পারে জিও।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026