সামনেই দীপাবলি। আর দীপাবলীর আগেই দীপাবলি বাম্পার অফার নিয়ে এসেছে মুকেশ আম্বানির সংস্থা জিও। এই উৎসবের মরশুমে ১,৫০০ টাকার জিও ফোন মিলবে মাত্র ৬৯৯ টাকায়। আরও খুশির খবর এই যে জিও ফোন কেনার সময় এবার কোনও পুরনো ফোন এক্সচেঞ্জ করতেও হবে না।
জিও ফোনে রয়েছে KAI OS, ১.২ GHz ডুয়াল কোর প্রসেসার, ৫১২ এমবি ব়্যাম, ২.৪ ইঞ্চি ডিসপ্লে ও ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ২০০০ এমএএইচ ব্যাটারি। ২২ টি প্রাদেশিক ভাষায় ব্যবহার করা যায় জিওফোন। এছাড়া এই ফোনে সাপোর্ট করে হোয়াটসঅ্যাপে, ইউটিউব, ফেসবুক, গুগল ম্যাপ, জিও সিনেমা, জিও টিভি, জিও মিউজিক, জিও টিভি ও জিও এক্সপ্রেস নিউজ।
জিও-এর Jio Phone Diwali Dhamaka-2019 অফারে ৬৯৯ টাকায় জিও ফোনের পাশাপাশি গ্রাহকরা পেয়ে যাবেন আরও ৭০০ টাকার অতিরিক্ত সুবিধা। প্রথম সাতটা রিচার্জে ৭০০ টাকার অতিরিক্ত ডেটা দেবে জিও। সব মিলিয়ে জিও গ্রাহকেরা পেয়ে যাবেন প্রায় ১৫০০ টাকার বেনিফিট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…