টেক বার্তা

Jio Recharge Plan: অতিরিক্ত ৬ জিবি ডেটা, সঙ্গে OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন, ৪০০ টাকারও কমে দারুণ অফার জিও-র

ভারতের বাজারে টেলিকম সংস্থা গুলির মধ্যে নিজস্ব যোগ্যতায় সেরা স্থান দখল করে নিয়েছে রিলায়েন্স জিও (Reliance Jio)। গ্রাহকদের সুবিধার জন্য কম দামে দারুণ সব লাভজনক রিচার্জ প্ল্যান (Recharge Plan) নিয়ে এসেছে এই সংস্থা। তুলনামূলক কম টাকায় বেশি পরিমাণে হাই স্পিড ডেটার সঙ্গে সঙ্গে আরও একাধিক সুবিধা দিয়ে থাকে জিও। তাই স্বাভাবিক ভাবেই অন্যান্য টেলিকম সংস্থাগুলির তুলনায় রিলায়েন্স জিওর জনপ্রিয়তা পাল্লা দিয়ে বাড়ছে গ্রাহকদের মধ্যে।

দেশ জুড়ে অসংখ্য গ্রাহক রয়েছে এই সংস্থার। মূলত অন্যান্য টেলিকম সংস্থাগুলির তুলনায় কম খরচে বিভিন্ন প্ল্যান দেওয়ায় জিওর জনপ্রিয়তাও বেশি। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে মাঝে মাঝেই নানান সাশ্রয়ী প্ল্যান লঞ্চ করে থাকে জিও। এই কারণেই আরো বেশি সংখ্যক মানুষ যুক্ত হতে থাকেন জিওর সঙ্গে। গ্রাহকদের কথা চিন্তা করে জিও প্রায়ই নানান রিচার্ড প্ল্যান নিয়ে আসতে থাকে। বিভিন্ন মানের এই প্ল্যান গুলিতে নানান আকর্ষণীয় সুবিধাও পাওয়া যায়।

৪০০ টাকারও কমেও বেশ কিছু ধামাকাদার রিচার্জ প্ল্যান রয়েছে জিওর। একাধিক কারণে এই প্ল্যানটি গ্রাহকদের কাছে খুবই লাভজনক। কারণ এই রিচার্জ প্ল্যান টিতে শুধুমাত্র প্রচুর পরিমাণে ডেটাই দিচ্ছে না, সঙ্গে পাওয়া যাচ্ছে একাধিক ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের সুবিধাও। ৩৯৮ টাকা দিয়ে জিওর এই প্ল্যানটি নিলে পাওয়া যাবে দৈনিক ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০ টি এসএমএস। এই প্ল্যানেও পাওয়া যাবে Jio Saavn, জিও সিনেমা প্রিমিয়াম, জিও টিভি, জিও ক্লাউড, সনি লাইভ, লায়ন্স গেট প্লে, ডিসকভারি প্লাস, সান এনএক্সটি এর মতো অ্যাপগুলির ফ্রি সাবস্ক্রিপশন। এখানে ২০ জিবির বদলে পাওয়া যাবে অতিরিক্ত ৬ জিবি ডেটা। এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি রয়েছে ২৮ দিনের।

৪০০ টাকার কমে আরও একটি লাভজনক অফার দিচ্ছে জিও। ৩৮৮ টাকা খরচ করেই এই প্ল্যানে পাওয়া যাবে দিনে ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০ টি এসএমএস। সঙ্গে থাকছে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড অ্যাপের সাবস্ক্রিপশন। পাশাপাশি ২৮ দিনের ভ্যালিডিটি যুক্ত এই প্ল্যানটিতে ৯০ দিনের জন্য ডিজনি প্লাস হটস্টার এর সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026