টেক বার্তা

২০০ টাকার কম টাকায় প্রতিদিন পাবেন ২ জিবি হাইস্পিড ডাটা, সস্তার প্ল্যান এনে চমকে দিল Jio

টেলিযোগাযোগ সেক্টরে সস্তা রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে জিওর নাম প্রথমেই আসে। ভারতের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিগুলি জিও। টেলিকম ইন্ড্রাস্ট্রিতে শেষ কয়েক বছরে রীতিমত আধিপত্য বিস্তার করেছে মুকেশ আম্বানির জিও কোম্পানি। এই জিও কোম্পানি মার্কেট রেটের তুলনায় অনেক সস্তা মূল্যে রিচার্জ প্ল্যান এনে দেশবাসীর মন জয় করে নিয়েছেন। এই কোম্পানির হাত ধরেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে শিখেছে ভারতবাসী। গ্রাহকদের চাহিদা পূরণে জিও সবসময়ই সাশ্রয়ী মূল্যের প্ল্যান লঞ্চ করে থাকে। বর্তমান টেলিকম পরিস্থিতিতে জিও এবার ২০০ টাকার কম দামে এমন প্ল্যান লঞ্চ করেছে যা অবাক করে দেবে আপনাকে।

Jio এর ১৮২ টাকার প্ল্যান

আপনাদের জানিয়ে রাখি, জিও’র ১৮২ টাকার প্ল্যানটি একটি জনপ্রিয় পছন্দ গ্রাহকদের মধ্যে। এই প্ল্যানটি ২৮ দিনের বৈধতার সাথে প্রতিদিন ২ জিবি ডেটা অফার করে। অর্থাৎ আপনি মোট ৫৬ জিবি হাই স্পিড ইন্টারনেট ডাটা পাবেন। তবে এই ডেটা-শুধু প্ল্যানে কোনও কলিং বা মেসেজিং সুবিধা অন্তর্ভুক্ত নয় এবং এটি শুধুমাত্র JioPhone ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। স্মার্টফোন ব্যবহারকারীরা এই প্ল্যানের সুবিধা নিতে পারবেন না।

Jio এর অন্যান্য সস্তা প্ল্যান

এছাড়াও, জিও ১২২ টাকার প্ল্যানে ২৮ দিনের বৈধতার সাথে প্রতিদিন ১ জিবি ডেটা এবং ৮৬ টাকার প্ল্যানে ২৮ দিনের বৈধতার সাথে প্রতিদিন ৫১২ এমবি ডেটা অফার করে। আরও সস্তা বিকল্প হিসেবে জিও ২৬ টাকার এবং ৬২ টাকার প্ল্যানও অফার করে। এই প্ল্যানগুলি জিওফোন ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এবং এতে কোনো দৈনিক ডেটা সীমা নেই। জিও’র এই সস্তা রিচার্জ প্ল্যানগুলি গ্রামীণ এবং শহরতলির এলাকার মানুষের জন্য বেশ উপকারী। কম খরচে তারা উচ্চ গতির ইন্টারনেট এবং কলিং সুবিধা উপভোগ করতে পারছেন। জিও’র এই উদ্যোগের ফলে দেশের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026