টেক বার্তা

সবচেয়ে সস্তায় বাজারে 4G ফোন আনছে JIO

এবার বাজারে ৪জি সুবিধা যুক্ত মোবাইল ফোন আনছে জিও সংস্থা। জানা গিয়েছে, চলতি বছরেই এমন একটি মোবাইল বাজারে আনতে চলেছে জিও। বর্তমানে সেই মোবাইল ফোনটিই হবে সবথেকে কম দামী মোবাইল ফোন। আর এখানেই আম্বানীর বাজিমাত। বর্তমানে বাজারে একটি ৪জি ফোন অন্ততপক্ষে ৫০০০ টাকার উপরে। সুতরাং, যেসমস্ত গ্রাহকরা এখনও ২জি পরিষেবা ব্যবহার করেন তাদেরকেই আকৃষ্ট করতে আম্বানির নতুন পরিকল্পনা হল সাধ্যের মধ্যে ৪জি মোবাইল ফোন।

কমপক্ষে ৫০০০ টাকার উপরে যেসমস্ত ফোন বাজারে বর্তমানে রয়েছে তা সবার পক্ষে কেনা সম্ভব হয়ে ওঠে না। তাই জিও একটি নতুন সুবিধা নিয়ে বিশেষত ২জি মোবাইল ব্যবহারকারী গ্রাহকদের জন্য। সেই বিষয়ে বিভিন্ন দেশি ও বিদেশি মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে কথা বলেছে জিও সংস্থা। তবে জিও সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, কম দামের ফলে মোবাইল ফোনটি মান খারাপ হবে না।

আরও পড়ুন : মাসে খরচ ১২৯ টাকা, দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির Jio এবং Airtel

বরং ৩৯৯ টাকা দামের নতুন যে জিও ফোন বাজারে আসতে চলছে তার সঙ্গে থাকবে ৫০ টাকার রিচার্জ অফার প্ল্যান, যার মেয়াদকাল ২৮ দিন। এই অফারে জিও থেকে জিও নেটওয়ার্কে ফ্রি কল করা যাবে। জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করলে মিনিটে ৬ পয়সা করে এফইউপি চার্জ কাটা হবে। প্রতি দিন থাকবে ১০০টা করে ফ্রি এসএমএসের সুযোগ। তবে এই ফোনে গ্রাহকেরা ইন্টারনেটের কোনও সুবিধা পাবেন না।

এছাড়া জিও-এর গ্রাহকদের জন্য নতুন বছরে ‘২০২০ জিও ফোন হ্যাপি নিউ ইয়ার’ নামক একটি অফার নিয়ে এসেছে জিও। তবে এটি জিওর নতুন গ্রাহকদের জন্য। যারা এই নববর্ষে জিও ফোন কিনতে চান তারা ফোনটি পাবেন ১৫০০ টাকায়। এর সঙ্গে প্রতিদিন ০.৫ জিবি হাই-স্পিড ইন্টারনেট ডেটা ও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন গ্রাহকরা। এছাড়াও এসএমএস এবং অন্যান্য জিও অ্যাপের পরিষেবাও পাবেন তারা। প্ল্যানটির মেয়াদকাল ৩৬৫ দিন। এই অফার ইতিমধ্যে চালুও হয়ে গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026