টেক বার্তা

Recharge Plan: দৈনিক ২ জিবির সঙ্গে অতিরিক্ত ২০ জিবি ডেটা ফ্রি, ধামাকা লাভের অফার দিচ্ছে Jio

বর্তমানে দেশের বিভিন্ন টেলিকম সংস্থাগুলির মধ্যে টক্করে এগিয়ে রয়েছে রিলায়েন্স জিও (Reliance Jio)। বহু গ্রাহক যুক্ত হচ্ছেন এই সংস্থার সঙ্গে। আর তাদের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে নতুন নতুন রিচার্জ প্ল্যান বা অফার নিয়ে আসছে জিও। বিভিন্ন ধরণের কুপন, ক্যাশব্যাকের পাশাপাশি মাঝে মাঝেই অতিরিক্ত ডেটাও দেওয়া হয়ে থাকে জিওর তরফে। এমনি একটি রিচার্জ প্ল্যানে ২ জিবি ডেটার সঙ্গে অতিরিক্ত আরো ২০ জিবি ডেটা বিনামূল্যে দিচ্ছে জিও। জেনে নিন এই রিচার্জ প্ল্যানটির ব্যাপারে বিস্তারিত ভাবে।

গ্রাহকদের চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে। বর্তমানে ডিজিটালাইজেশনের বাড়বাড়ন্তের জন্য ইন্টারনেটের চাহিদা এক ধাক্কায় বেড়েছে অনেকটাই। কম টাকা খরচ করে বেশি ডেটা পেতে কে না চায়। জিওর কয়েকটি রিচার্জ প্ল্যানে পাওয়া যাচ্ছে এমনই সুবিধা। বর্তমানে আইপিএল এর আবহে ক্রিকেটপ্রেমীদের জন্য এক দুর্দান্ত প্ল্যান নিয়ে এসেছে জিও। ডেটা শেষ হয়ে গিয়ে মাঝপথে যাতে ম্যাচের আনন্দ না মাটি হয় সেই কারণে এই প্ল্যানে দেওয়া হচ্ছে অতিরিক্ত ডেটা।

বর্তমানে জিওর দুটি ক্রিকেট প্ল্যান রয়েছে। ৭৪৯ টাকার জিও আইপিএল প্ল্যান দিয়ে রিচার্জ করালে প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০ টি এসএমএস এর সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি ক্রিকেট অফার হিসেবে অতিরিক্ত ২০ জিবি ডেটা দিচ্ছে জিও। তাই যাদের ইন্টারনেট বেশি প্রয়োজন হয় তাদের জন্য এই প্ল্যানটি বেশ লাভজনক হবে। এছাড়াও এই প্ল্যানে পাওয়া যাবে Jio Saavn, জিও সিনেমা, জিও টিভি, জিও ক্লাউড এর মতো অ্যাপগুলির ফ্রি সাবস্ক্রিপশন। ৭৪৯ টাকা রিচার্জে এই প্ল্যানটি চলবে ৯০ দিন। তবে আইপিএল এর মধ্যে অর্থাৎ ২৬ মে এর মধ্যেই এই প্ল্যান নিতে হবে।

৩৯৮ টাকা দিয়ে জিওর দ্বিতীয় ক্রিকেট প্ল্যানটি নিলে পাওয়া যাবে দৈনিক ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০ টি এসএমএস। এই প্ল্যানেও পাওয়া যাবে Jio Saavn, জিও সিনেমা, জিও টিভি, জিও ক্লাউড এর মতো অ্যাপগুলির ফ্রি সাবস্ক্রিপশন। তবে এখানে ২০ জিবির বদলে পাওয়া যাবে অতিরিক্ত ৬ জিবি ডেটা। এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি রয়েছে ২৮ দিনের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026