টেক বার্তা

Jio Recharge Plan: একবার রিচার্জ করলেই চিন্তামুক্ত, ৪০০ টাকারও কমে ৬ জিবি ডেটা মিলছে জিওর এই প্ল্যানে

একাধিক টেলিকম সংস্থাগুলির মধ্যে গ্রাহকদের মন জয় করার ক্ষেত্রে সবথেকে এগিয়ে রয়েছে রিলায়েন্স জিও (Reliance Jio)। যত দিন যাচ্ছে স্মার্টফোনের উপরে মানুষের নির্ভরতা ততই বাড়ছে। এখন প্রায় সব কাজেই ইন্টারনেট প্রয়োজন হয়। তাই চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে রিচার্জ প্ল্যান গুলির দামও বাড়াচ্ছে বিভিন্ন টেলিকম সংস্থা গুলি। কিন্তু তুলনামূলক কম দামে গ্রাহকদের নানান লাভজনক রিচার্জ প্ল্যান অফার করার জন্য মুকেশ অম্বানির সংস্থা এগিয়ে রয়েছে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, বিএসএনএল এর মতো টেলিকম সংস্থাগুলির থেকে। গোটা দেশে প্রচুর গ্রাহক রয়েছে জিওর। আর এই গ্রাহকদের ধরে রাখার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন প্ল্যান নিয়ে আসে জিও।

স্বল্প মেয়াদী থেকে দীর্ঘ মেয়াদী, কম দামের থেকে একটু বেশি দামের প্ল্যানও রয়েছে জিওর। জিওর ৩৯৫ টাকা দামের রিচার্জ প্ল্যানটি নিয়ে আলোচনা করা হল এই প্রতিবেদনে। ৮৪ দিনের এই প্ল্যানটিতে পাওয়া যাবে ৬ জিবি হাইস্পিড ডেটা। ডেটা শেষ হয়ে যাওয়ার পর স্পিড কমে হবে ৬৪ কেবিপিএস। সঙ্গে পাওয়া যাবে আনলিমিটেড কলিং এর সুবিধা এবং দৈনিক ১০০ টি এসএমএস। জিও টিভি, জিও সিনেমার সাবস্ক্রিপশনও পাওয়া যাবে এই প্ল্যানে।

এয়ারটেলের ৮৪ দিনের ভ্যালিডিটি যুক্ত প্ল্যানের দাম ৪৫৫ টাকা। আনলিমিটেড ভয়েস কলিং এর সঙ্গে বিনামূল্যে ন্যাশনাল রোমিং এর সুবিধাও দিচ্ছে এই রিচার্জ প্ল্যানটি। এছাড়াও এই প্ল্যানে পাওয়া যাবে ৯০০ টি এসএমএস এবং ৬ জিবি ডেটা। তবে এই ডেটা ব্যবহারের জন্য কোনো নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি।

প্রসঙ্গত, বিভিন্ন মানের এবং বিভিন্ন সুবিধা যুক্ত এই রিচার্জ প্ল্যানগুলির জন্যই রিলায়েন্স জিওর জনপ্রিয়তা গ্রাহকদের মধ্যে বেশি। বর্তমানে বহু মানুষ ৪জি ছেড়ে ৫জি ডেটার দিকে ঝুঁকছে। জিও নিজের গ্রাহকদের বিনামূল্যে দিচ্ছে ৫জি ডেটা। অন্যান্য সংস্থাগুলিও ৫জি ডেটা দিলেও জিও জনপ্রিয়তায় উপরে উঠে আসছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026