টেক বার্তা

Recharge Plan: মাসে মাসে আর রিচার্জ নয়, দুর্দান্ত প্ল্যানে পাওয়া যাবে ভরপুর ডেটা এবং ফ্রি কলিং

বর্তমান সময়ে প্রায় সমস্ত টেলিকম সংস্থাগুলোই নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। তবে অনেক ইউজার আছে ভবিষ্যতে ফোনের রিচার্জের দাম বৃদ্ধি হয় তার আগেই সারা বছরে নিজের মোবাইল রিচার্জ সেরে রাখতে চান। আর বর্তমান প্রজন্মের কাছে মোবাইল ফোন আছে আর ডেটা নেই তা ভাবাই যায়না। তবে মোবাইল ইউজাররা আজকাল দীর্ঘ ভ্যালিডিটির প্ল্যানগুলি খুবক পছন্দ করছেন এবং এটিকে মাথায় রেখে রিল্যায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া বিভিন্ন কোম্পানির ইউজারের জন্য ৩৬৫ দিনের একটি দুর্দান্ত প্ল্যানের কথা বলা হয়েছে৷ আর এই প্ল্যানে ৯০০ জিবি’র বেশি ডেটা এবং ফ্রি কলিং আর এসএমএস’র সাথে অনেকগুলি অতিরিক্ত সুবিধাও দেওয়া হচ্ছে।

রিলায়েন্স জিওর ৩৬৫ দিনের ২৯৯৯ টাকার প্ল্যানঃ

জিও এই প্ল্যানটির মেয়াদ রেখেছে ১বছর অর্থাৎ ৩৬৫ দিন। জিও প্রতিদিন এই প্ল্যানের সাথে যুক্ত গ্রাহকদের ২.৫ জিবি অনুযায়ী এই প্ল্যানে মোট ৯১২.৫ জিবি ডেটা দিয়ে থাকবেন৷ আর প্রতিদিন বিনামূল্যে ১০০ টি এসএমএস করতে পারবেন গ্রাহক। পাশাপাশি আপনি সারা দেশে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারবেন। আর প্ল্যানে পাওয়া অতিরিক্ত সুবিধার মধ্যে একটি হল জিও অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন।

এয়ারটেলের ৩৬৫ দিনের ২৯৯৯ টাকার প্ল্যানঃ

এই প্ল্যানে কোম্পানি গ্রাহককের জন্য মেয়াদ রেখেছে ৩৬৫ দিনের ভ্যালিডিটি৷ পাশাপাশি গ্রাহক প্রতিদিন ২ জিবি করে ডেটা পাচ্ছে। মানে এই প্ল্যানে গ্রাহক ১ বছরে মোট ৭৩০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন । এই প্ল্যানে, আপনি সারা দেশে সমস্ত নেটওয়ার্কের জন্য আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি বিনামূল্যে এসএমএস পাবেন। এই এয়ারটেলের এই বার্ষিক প্ল্যানটিতে অ্যামাজন প্রাইম ভিডিয়োর ৩০ দিনের বিনামূল্যের ট্রায়াল সহ সিনেমা আসে।

ভোডাফোন-আইডিয়ার ৩৬৫ দিনের ৩০৯৯ টাকার প্ল্যানঃ

এই প্ল্যানে কোম্পানি রিচার্জের মেয়াদ রেখেছে ৩৬৫ দিন। পাশাপাশি এই প্ল্যানে গ্রাহক প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাবেন। এই প্ল্যানে গ্রাহক প্রতিদিন ১০০টি বিনামূল্যে এসএমএস সহ আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাবেন। এই প্ল্যানের বিশেষ আর্কষণ হল এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা ডিজনি + হটস্টার এর এক বছরের জন্য বিনামূল্যে মোবাইল সাবস্ক্রিপশন পাচ্ছে৷ এই প্ল্যানে পাওয়া অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে বিঞ্জ অল নাইট, উইকেন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইটের মতো অফার।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026