দেশের অন্যতম প্রধান টেলিকম পরিষেবার প্রধান কারী কোম্পানি হলো রিলায়েন্স জিও। সম্প্রতি এই কোম্পানিটি নতুন দুটি প্রিপেড প্ল্যান চালু করেছে। এই দুটি প্রিপেড প্ল্যান এর দাম হলো ১০২৮ টাকা এবং ১০২৯ টাকা। দামে সেরকম ফারাক না থাকলেও, বেনিফিটের দিক থেকে কিন্তু ফারাকটা অনেকটা বেশি। ১০২৮ টাকার প্ল্যানে আপনারা Swiggy One Lite সাবস্ক্রিপশন পেয়ে যাবেন অন্যদিকে ১০২৯ টাকা প্যানের সাথে পেয়ে যাবেন Amazon Prime Lite। সব মিলিয়ে এই দুটি প্ল্যান কিন্তু বেনিফিটের দিক থেকে খুবই ভালো হতে চলেছে আপনার জন্য।
এই দুটি নতুন প্ল্যানের বেনিফিটের মধ্যে সবথেকে কমন বিষয়টা হলো বৈধতা। ৮৪ দিনের জন্য দৈনিক ২ জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন আপনারা এই দুটি প্ল্যান রিচার্জ করলে। সেই সঙ্গে থাকবে আনলিমিটেড ৫ জি ডেটা এবং আনলিমিটেড কলিং। আর দুটি প্ল্যানের সাথেই আপনারা পেয়ে যাবেন জিও এপ্লিকেশনের সাবস্ক্রিপশন। তবে মাথায় রাখতে হবে, জিও টিভি বেসিক সাবস্ক্রিপশন আপনারা পাবেন। অন্যান্য সমস্ত কনটেন্ট দেখতে হলে কিন্তু আপনাদের টাকা খরচ করতে হবে। এ পাশাপাশি আপনারা জিও সিনেমা বেসিক সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।
এই দুটি প্ল্যান রিচার্জ করলে আপনারা ১৬৮ জিবি ৪জি ইন্টারনেট পেয়ে যাবেন এবং তার সাথেই পেয়ে যাবেন আনলিমিটেড ৫জি পরিষেবা। এর জন্য মাসিক গড় খরচ আপনার পড়বে ৩৪৩ টাকা। আসলে এই প্ল্যানগুলি স্ট্যান্ডঅ্যালোন মান্থলি রিচার্জ প্ল্যানের তুলনায় অনেকটাই সস্তা হয়।
তবে, কোন ব্যবহারকারীর জন্য কোনটি ভালো? আসলে যারা Swiggy থেকে হামেশাই খাবার অর্ডার করেন তাদের জন্য ১০২৮ টাকার প্ল্যান ভালো। অন্যদিকে যারা মুভি এবং টিভি শো দেখতে বেশি ভালোবাসেন তাদের জন্য কিন্তু অন্য ১০২৯ টাকার প্ল্যান ভালো। পাশাপাশি এখানে আপনারা amazon prime পেয়ে যাবেন ফলে শপিং করতে অনেক সুবিধা হবে আপনার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…