ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও সম্প্রতি যুক্ত করতে চলেছে কিছু নতুন ডিভাইস। কোম্পানির লক্ষ্য হলো ভারতকে টুজি মুক্ত করা। সেই কারণেই জিও ফোরজি সমর্থন করে এরকম কিছু ফিচার ফোন লঞ্চ করেছিল বেশ কয়েক বছর আগে। এবারে ২০২৩ সালে জিও তাদের জিও ভারত প্ল্যাটফর্মের ঘোষণা করেছে। এই প্লাটফর্মের অধীনে, জিও কম্পানিটি কিছু মূল সরঞ্জাম প্রস্তুতকারকদের সাথে অংশীদার হয়ে ১০০০ টাকা মূল্যের কাছাকাছি দামে ফোরজি ক্ষমতা সহ ফিচার ফোন লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই আমাজনে একটি নতুন ফোন লঞ্চ করেছে জিও। এই ফোনের নাম দেওয়া হয়েছে জিও ভারত B1। এই মুহূর্তে এই ফিচার ফোনের দাম হল মাত্র ১ হাজার ২৯৯ টাকা।
JIO ৯১ মোবাইলের একটি রিপোর্ট অনুযায়ী, জিও ভারত প্ল্যাটফর্মের অধীনে খুব শীঘ্রই একটা নতুন ফিচার ফোন লঞ্চ করতে চলেছে এই কোম্পানিটি। যদিও কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে নতুন ফোনটির অস্তিত্ব এখনো পর্যন্ত নিশ্চিত করেনি। তবে এটি একটি সার্টিফিকেসন সাইটে দেখা গিয়েছে। নতুন এই ডিভাইসের নাম দেওয়া হয়েছে জিও ভারত B2।
জিও তাদের ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য অত্যন্ত সাশ্রয়ী মূল্যে ফোরজি সংযোগ, ইউপিআই পেমেন্ট ক্ষমতা এবং জিও সিনেমার মাধ্যমে অনলাইনে বেশ কিছু জিনিস দেখার জন্য অনেক নতুন প্ল্যান নিয়ে আসছে। তাই নতুন স্মার্টফোনটির থেকেও আমরা বেশ অনেক কিছু ফিচার আশা করতে পারি। ডিভাইসটি ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে আমরা দেখতে পেয়েছি। ফিচার ফোন সম্পর্কে অন্যান্য তথ্য এখনো না পাওয়া গেলেও খুব সম্ভবত আগামী দু মাসের মধ্যে এই ফিচার ফোন লঞ্চ হয়ে যাবে। এই ফিচার ফোনে আপনারা ২০০০ মিলি এম্পিয়ার ক্ষমতার ব্যাটারি পেয়ে যাবেন এবং তার সাথেই পেয়ে যাবেন একটি ডিজিটাল ক্যামেরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…