টেক বার্তা

নতুন বছরের শুরুতেই বড় ধামাকা নিয়ে হাজির Reliance Jio, জানুন সেই অফার

শুধুমাত্র নিজস্ব নেটওয়ার্কেই নয়, নতুন বছর থেকে Reliance Reliance Jio-র গ্রাহকরা দেশের যে কোনও নেটওয়ার্কেই ভয়েস কলিং করতে পারবেন একেবারে বিনামূল্যে! ২০২০-এর ১ জানুয়ারি থেকে দেশের টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া (TRAI) ‘Bill & Keep’ সিস্টেম চালু করার নির্দেশ দেয়। তার পর থেকেই Reliance Jio তার গ্রাহকদের থেকে অফ-নেট ভয়েস কলিংয়ের জন্য ফ্রি মিনিট শেষের পর নির্দিষ্ট হারে কল চার্জ নিতে শুরু করে।

তার পর থেকে এত দিন পর্যন্ত শুধুমাত্র নিজস্ব নেটওয়ার্কেই বিনামূল্যে কল করার সুযোগ পেতেন গ্রাহকেরা। তবে দেশের অন্যান্য নেটওয়ার্কে কল করার জন্য Reliance Jio-র বিভিন্ন রিচার্জ প্ল্যানে তার ভ্যালু অনুযায়ী ‘ফ্রি মিনিটস’ পেতেন গ্রাহকরা। তবে নতুন বছর থেকে Jio-র গ্রাহকরা দেশের যে কোনও নেটওয়ার্কেই বিনামূল্যে আনলিমিটেড কল করার সুযোগ পাবেন।

৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত Reliance Jio তার গ্রাহকদের থেকে IUC চার্জ বা অন্য নেটওয়ার্কে কল করার জন্য টাকা কাটলেও ১ জানুয়ারি, ২০২১ থেকে এই IUC চার্জ আর কাটা হবে না। ফলে দেশের যে কোনও নেটওয়ার্কেই বিনামূল্যে কল করার সুযোগ পাবেন Jio-র গ্রাহকরা। Reliance Jio-র এই ঘোষণায় রীতিমতো চাপে পড়তে হবে Airtel, Vodafone Idea বা BSNL-এর মতো দেশের অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে। কারণ, IUC চার্জ বা অন্য নেটওয়ার্কে কল করার জন্য টাকা কাটার নিয়ম দেশের বাকি টেলিকম সংস্থাগুলিতে এখনও চালু চয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026