টেক বার্তা

JIO: ২০০ টাকার কম দামে প্ল্যান লঞ্চ করলো আম্বানির Jio, টেক্কা দিল BSNL কেও

টেলিযোগাযোগ সেক্টরে সস্তা রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে জিওর নাম প্রথমেই আসে। ভারতের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিগুলি জিও। টেলিকম ইন্ড্রাস্ট্রিতে শেষ কয়েক বছরে রীতিমত আধিপত্য বিস্তার করেছে মুকেশ আম্বানির জিও কোম্পানি। এই জিও কোম্পানি মার্কেট রেটের তুলনায় অনেক সস্তা মূল্যে রিচার্জ প্ল্যান এনে দেশবাসীর মন জয় করে নিয়েছেন। এই কোম্পানির হাত ধরেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে শিখেছে ভারতবাসী। গ্রাহকদের চাহিদা পূরণে জিও সবসময়ই সাশ্রয়ী মূল্যের প্ল্যান লঞ্চ করে থাকে। ইতিমধ্যেই জিও দেশের একাধিক শহরকে 5G পরিষেবা দেওয়া শুরু করেছে। সেই ধারাবাহিকতায় জিও এবার ২০০ টাকার কম দামে কিছু প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানগুলি সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

জিও এর ২০০ টাকার কম দামের প্ল্যান

জিও কোম্পানি ২০০ টাকার থেকে কম দামে বেশ কয়েকটি প্ল্যান লঞ্চ করেছে। জিও বর্তমানে ১৯৮ টাকা ও ১৯৯ টাকার প্ল্যান লঞ্চ করেছে যা ব্যাপক জনপ্রিয় হচ্ছে। এর থেকেও কম দামের ১৮৯ টাকার একটি প্ল্যান রয়েছে জিও এর। Jio ১৯৮ টাকার প্রিপেড প্ল্যানের কথা বললে, এটি ১৪ দিনের বৈধতার সাথে আসে। এই প্ল্যানের অধীনে, আপনাকে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ SMS, প্রতিদিন ২ জিবি ডেটা অফার করা হচ্ছে। এর সাথে, আপনি প্ল্যানে Jio TV, Jio Cinema এবং Jio Cloud এর সাবস্ক্রিপশন পাবেন।

জিও এর ১৯৯ টাকার প্ল্যানের বিবরণ

আর ১৯৯ টাকার প্ল্যান সম্পর্কে কথা বললে, এটি ১৮ দিনের পরিষেবা বৈধতার সাথে আসে। এই প্ল্যানে ১.৫ জিবি ডেটা অফার করা হয় এবং আনলিমিটেড কলিংয়ের সাথে প্রতিদিন ১০০ টি SMS দেওয়া হয়। এই প্ল্যানে আপনাকে Jio Cinema, Jio TV এবং Jio ক্লাউড অফার করা হচ্ছে। আর কোম্পানির সবচেয়ে সস্তা প্ল্যান ১৮৯ টাকায় ২ জিবি ডেটা পাওয়া যায়। আর আনলিমিটেড কলিং এবং ৩০০ টি SMS দেওয়া হয়। এই প্ল্যানে আপনি ২৮ দিনের বৈধতা পাবেন। এই প্ল্যানটি কিনলেও Jio অ্যাপগুলিও দেওয়া হয়।

Nirajana Nag

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026