টেক বার্তা

মাত্র ১০১ টাকায় পাবেন Unlimited 5G Data, দিওয়ালির আগে বিরাট অফার আনছে Jio

রিলায়েন্স জিও, দেশের অন্যতম বৃহত্তম টেলিকম সংস্থা, তার ব্যবহারকারীদের জন্য এই মাসে একটি গুরুত্বপূর্ণ আপগ্রেড ঘোষণা করেছে। সম্প্রতি, Jio তাদের বেশিরভাগ প্ল্যানের মূল্য বৃদ্ধি করেছে এবং কিছু পরিকল্পনা তালিকা থেকে সরিয়ে নিয়েছে। তবে, এই পরিবর্তনের মধ্যে একটি বিশেষ অফারও চালু করেছে যা অনেক গ্রাহকদের বিশাল সুবিধা দিচ্ছে। দিওয়ালির আগে জিও এমন কিছু সস্তা মূল্যে প্ল্যান আনছে, যা সকলের মন জয় করে নিচ্ছে। আপনিও যিদ জিও গ্রাহক হন এবং একটি সস্তা দামে Unlimited 5G Data চাইছেন তবে এই প্রতিবেদন আপনার জন্য।

দিওয়ালি স্পেশাল ১০১ টাকার রিচার্জ প্ল্যান

জিও সম্প্রতি তার গ্রাহকদের জন্য ১০১ টাকার দুর্দান্ত প্ল্যান অফার করেছে। দাম শুনে অবাক হচ্ছেন নিশ্চয়। বলা যেতে পারে এই দিওয়ালিতে জিও এর তরফে আপামর দেশবাসীকে উপহার দেওয়া হচ্ছে। আরো উল্লেখযোগ্য যে, জিওর এই প্ল্যানে গ্রাহকরা ট্রু আনলিমিটেড ডেটা পাবেন। শুধু তাই নয়, গ্রাহকরা এই সস্তা রিচার্জ প্ল্যানে কোনো লিমিট ছাড়াই আনলিমিটেড ডেটা পাবেন। গ্রাহকরা এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা পাওয়ার পাশাপাশি, ৬ জিবি ডেটাও পাবেন। কিন্তু মনে রাখবেন যে এই প্ল্যানটি ১ জিবি ডেটা প্ল্যানের সাথে কাজ করবে। যার মানে এই রিচার্জের সাথে একটি এক্টিভ প্ল্যান হতে হবে এবং এটি ১ জিবি প্রতিদিন ডেটা প্ল্যান হতে হবে।

Jio-র তরফে অন্যান্য দিওয়ালি স্পেশাল রিচার্জ

এখানেই শেষ নয়। এছাড়াও রয়েছে আরও দুটি বিকল্প। জিও কোম্পানির কাছে ১০১ টাকার প্ল্যান ছাড়াও ১৫১ টাকা এবং ৫১ টাকার প্ল্যান রয়েছে। এই ১৫১ টাকায় জিও গ্রাহকরা আনলিমিটেড 5G সাথে ৯ জিবি অতিরিক্ত ডেটা পাবেন। আর ৫১ টাকার প্ল্যানে ৩ জিবি ডেটা অফার করছে জিও। এই নতুন অফারগুলি গ্রাহকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হতে চলেছে, কারণ তারা কম খরচে প্রচুর ডেটা উপভোগ করতে পারবেন। Jio’র এই উদ্যোগ টেলিকম বাজারে তাদের আধিপত্য বজায় রাখতে সাহায্য করবে।

Nirajana Nag

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026