রিলায়েন্স জিওর ২৯৬ টাকার প্ল্যান আপনাকে এক মাসের বৈধতা এবং কম খরচে আনলিমিটেড কলিং এবং ডেটা প্রদান করে। এই প্ল্যানে গ্রাহকরা ৩০ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং এবং ডেটা পরিষেবার সুবিধা পাবেন। আপনি যদি দীর্ঘ মেয়াদের রিচার্জ প্ল্যানেই সন্ধানে থাকেন তবে জিওর ২৯৬ টাকার রিচার্জ প্ল্যানটি আপনার পক্ষে ভালো হতে পারে। ২৯৬ টাকার প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিনের। এই প্ল্যানে মোট ২৫ জিবি ডেটা পাওয়া যাবে। হাই স্পিড ডাটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি ৬৪/কেবিপিএসে নেমে আসবে। এই অফারের বিশেষ বৈশিষ্ট্য হল, আপনি যে কোনও সময় ২৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এতে একদিনের কোনো সীমারেখা নেই।
জিও-র প্ল্যানে ভয়েস কলিংয়ের সুবিধাও রয়েছে। এই প্ল্যানে জিওর নিজস্ব অ্যাপ জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড এবং জিও সিকিউরিটির সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এই প্ল্যানে প্রতিদিন ১০০ টি এসএমএস পাওয়া যাবে। আপনি যদি প্রতিদিন ১ জিবি ডেটা সহ কোনও প্ল্যান না চান তবে জিওর ২৯৬ টাকার প্ল্যানটি আপনার পক্ষে সেরা প্রমাণিত হতে পারে। কারণ এতে কোনও দৈনিক সীমা নেই।
এছাড়াও, এটি একটি পুরো মাসের রিচার্জ প্ল্যান। এই প্ল্যানটি জিও গ্রাহকদের জন্য খুব সাশ্রয়ী হতে পারে। আপনিও যদি এক মাসের রিচার্জ প্ল্যানের সন্ধান করেন যাতে আরও ডেটার সুবিধা উপলব্ধ, তাহলে এই প্ল্যানটি আপনার পক্ষে কার্যকর হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…