টেক বার্তা

প্লেনে যাত্রা করার সময় পাবেন ফুল নেটওয়ার্ক, Jio আনছে ইনফ্লাইট কানেক্টিভিটি প্ল্যান

ভারতের সবথেকে বড় টেলিকম অপারেটর কোম্পানি রিলায়েন্স জিও সম্প্রতি লঞ্চ করে দিয়েছে তাদের নতুন ইনফ্লাইট কানেক্টিভিটি প্ল্যান। এই প্লান রিচার্জ করলে আপনারা প্লেনে যাত্রা করার সময় নেটওয়ার্ক কানেক্টিভিটি পেয়ে যাবেন। আপনারা হয়তো সকলেই জানেন, প্লেনে কোন রকম সাধারণ নেটওয়ার্ক কানেক্টিভিটি কাজ করে না। সেখানে আপনাকে অতিরিক্ত টাকা দিয়ে প্লেন এর নিজস্ব ওয়াইফাই কানেকশন ব্যাবহার করতে হয়। কিন্তু এবার থেকে জিও গ্রাহকরা ফ্লাইটে পেয়ে যাবেন সাধারণ নেটওয়ার্ক কানেক্টিভিটি ব্যবহার করার সুবিধা এবং ভয়েস কল VoWIFI সুবিধা।

এই নেটওয়ার্ক কানেক্টিভিটি তৈরি করার জন্য রিলায়েন্স জিও যুক্ত হয়েছে AeroMobile এর সঙ্গে। এটি একটি ব্রিটিশ কোম্পানি যা ফ্লাইটে নেটওয়ার্ক কানেক্টিভিটি দিয়ে থাকে। এই কোম্পানির ইনফ্লাইট কানেক্টিভিটি সার্ভিস বর্তমানে ২২টি এয়ারলাইন্স কোম্পানি তে ব্যবহৃত হয়। কিন্তু কীভাবে কাজ করবে এই AeroMobile 3G ? আসুন জেনে নেওয়া যাক।

১) জিও প্রিপেইড এবং পোস্টপেইড ব্যবহারকারীদের প্রথমে IFC 24 Hour প্যাক কিনে ফেলতে হবে, বিমানে যাত্রা করার আগে। আপনার একাউন্টে এই প্ল্যান আগে থেকে থাকতে হবে, কিন্তু এটি কাজ করবে না যতক্ষন না আপনি প্লেনে উঠছেন।

২) এইবারে যখন আপনি প্লেনে চড়বেন তখন আপনাকে নিজের মোবাইল ফোনের এয়ারপ্লেন মোড অন করতে হবে। যখন আপনার বিমান ২০,০০০ ফুট এর উচ্চতা অতিক্রম করে যাবে, তখন আপনি ফ্লাইট মোড বন্ধ করে ডাটা রোমিং চালু করবেন।

৩) যদি সেই মুহূর্তে AeroMobile 3G এর সঙ্গে আপনার মোবাইল নেটওয়ার্ক কানেক্ট না হয় তা হলে তৎক্ষণাৎ সেটিং-এ গিয়ে নিজে থেকে সেটিং পরিবর্তন করবেন। আপনার নেটওয়ার্ক প্রোভাইডার হিসেবে সিলেক্ট করুন AeroMobile।

৪) এবারে AeroMobile আপনার সিমের ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর পাঠাবে। তারপরে আপনার জিও নেটওয়ার্কের IFC 24 Hour প্যাক চালু হয়ে যাবে। এই প্যাক চালু হয়ে যাবার পরে, আপনার কাছে একটি এসএমএস আসবে।

৫) আবার যখন নামার সময় আপনার বিমান ২০,০০০ ফুটের নিচে চলে আসবে তখন এই নেটওয়ার্ক কানেকশন আপনা আপনি বন্ধ হয়ে যাবে। যদি আপনার প্রথম যাত্রায় ২৪ ঘন্টা না লাগে তাহলে, পরবর্তী বিমানযাত্রার আপনি বাকি সময়টা ব্যবহার করতে পারবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026