টেক বার্তা

দীপাবলি উপলক্ষ্যে নতুন ৪জি ফোন লঞ্চ করল জিও, দাম মাত্র ২৫০০ টাকা

রিলায়েন্স জিও সর্বদা তার ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে নতুন অফার নিয়ে আসে। এদিকে দীপাবলির আগে একটি ফোন লঞ্চ করে ব্যবহারকারীদের বড় উপহার দিয়েছে জিও কোম্পানি।

রিলায়েন্স জিও ৮ নভেম্বর একটি নতুন JioPhone Prime 4G লঞ্চ করেছে, যা তার গ্রাহকদের দীপাবলির বিশেষ উপলক্ষে একটি উপহারের মতো। নতুন লঞ্চ হওয়া এই ৪জি ফোনের মধ্যে পাবেন ২.৪ ইঞ্চি ডিসপ্লে। জিওফোন প্রিমা ৪জি-তে আপনি এমন অনেক ফিচার দেখতে পাবেন যার মধ্যে এই ফোনটি কাইওএস প্ল্যাটফর্মে কাজ করে। এতে হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গুগল সার্চ এবং ফেসবুক সহ অন্যান্য জিও অ্যাপের মতো বৈশিষ্ট্য রয়েছে। জিওফোন প্রিমা ৪জি-র দামের দিকে তাকালে অনেকেই অবাক হবেন। এই ফোনটি ২,৫৯৯ টাকা দামে বাজারে ছাড়া হয়েছে। এটি একক নীল রঙের শেডে কেনা যেতে পারে। বর্তমানে অ্যামাজন, জিওমার্ট এবং রিলায়েন্স ডিজিটালের মাধ্যমে এটি কেনা যাবে।

জিওফোন প্রিমা ৪জি হ্যান্ডসেটটিতে জিওটিভি, জিওসিনেমা এবং জিও স্যাভন রয়েছে। ব্যবহারকারীরা জিওপে অ্যাপের মাধ্যমে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) পেমেন্টও করতে পারবেন। ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এতে একটি এফএম রেডিও এবং ফ্ল্যাশলাইট রয়েছে। হ্যান্ডসেটটিতে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাকও রয়েছে। কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৫। এ ছাড়া এটি ২৩টি ভারতীয় ভাষা সমর্থন করে।

আসলে সবার পক্ষে সব কিছু কেনা সম্ভব হয় না। কিংবা হয়তো অনেকের দরকারও পড়ে না। তাদের জন্য দামী কোনো স্মার্টফোন কেনা অর্থের অপচয়ের সমান হয়ে দাঁড়ায়। মেসেজ কিংবা সোশ্যাল মিডিয়া থেকে নুন্যতম মেসেজ আদান প্রদান করেই অনেকের কাজ হয়ে যেতে পারে। তাছাড়া যারা কম টাকার মধ্যে ৪জি ফোন ব্যাবহার করতে চান তাদের জন্য জিওর এই ফোনটা সেরা হতে পারে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026