নিউজ

জিশান আয়ুবের স্ত্রীর সাধ দিন অভিনেতার পরিবার

মুম্বই: ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ। কিন্তু সেই দেশে প্রতিনিয়ত ধর্মের দোহাই দিয়ে মেরে ফেলা হয় দুটো মানুষের ভালোবাসাকে। কিন্তু এই চেষ্টায় একশো ভাগের মধ্যে এক ভাগ হয়তো সফলতা ভুল করে আসলেও আসে কিন্তু ব্যর্থতাই। কারণ, সত্যিকারের ভালবাসা বা প্রেম কোনও বাধা মানে না। ধর্ম তো দূরের কথা। তাই ‘লাভ জিহাদ’ এই শব্দটা নিয়ে যখন কার্যত বাড়াবাড়ি চলছে তনিস্কের একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে, ঠিক তখন সাম্প্রদায়িকতার বার্তা দিলেন অভিনেতা জিশান অযুবের স্ত্রী রাধিকা আগসে।

তনিস্ক যে বিজ্ঞাপনটি দেখিয়েছিল, তা ছিল সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসা এবং দুটো মানুষের ভালোবাসার ফলস্বরূপ পৃথিবীতে নতুন প্রাণের আগমন। কিন্তু বিখ্যাত গয়না বিপনন সংস্থার বিজ্ঞাপনকে ঘিরে হইচই পড়ে যায় বিনোদন জগতে। সমালোচকরা ‘লাভ জিহাদ’ শব্দ ব্যবহার করে এমন সমালোচনার ঝড় তোলেন যে, এই বিজ্ঞাপন বন্ধ করে দিতে বাধ্য হয় তনিস্ক কর্তৃপক্ষ। কিন্তু যারা এই বিজ্ঞাপনে সহমত পোষণ করেছেন, তাদের মধ্যে একজন হলেন বলিউড অভিনেতা জিশান আয়ুব। আর এবার তার স্ত্রী রাধিকা নিজেই নিজের সাধের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন।

সেইসব ছবি পোস্ট করে রাধিকা লিখেছেন ‘‌মনে হল, এটা শেয়ার করি। আমার সাধের অনুষ্ঠান। ‘লাভ জিহাদ’ নিয়ে কান্নাকাটি করার আগে একবার স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বিষয়ে পড়াশোনা করে নিন।’ এভাবেই সমালোচকদের কড়া জবাব দিয়েছেন রাধিকা। জানা গিয়েছে, যে এই সাধ দিয়েছেন অভিনেতার পরিবারের লোকজন। আর তারপরেই আবেগঘন মুহূর্ত ফ্রেমবন্দি করলেন রাধিকা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে এই ছবি। আর রাধিকার এই ছবিগুলি আরও একবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল যে, ভালবাসার সব কিছুর ঊর্ধ্বে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026