পোজ দিতে গিয়ে Oops Moment এর শিকার বিগবস খ্যাত জিয়া শঙ্কর, ভিডিও ভাইরাল ইন্টারনেটে

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ড এবং বিভিন্ন ধরনের সম্পর্কের বিতর্ক যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সম্পর্কের গুঞ্জন ট্রেন্ডিং হয়ে ওঠে। এক কথায় বলা যায় এই বলিউড জগত বিভিন্ন রহস্যের সমাহার। এমন এমন কিছু সম্পর্কের গুঞ্জন বলিউডে রয়েছে যা শেষ পর্যন্ত হয়তো জানা যায় না। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে কোনো খবর ফাঁস হলেই তা মুহূর্তের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। আসলে প্রিয় তারকাদের ক্যারিয়ারের পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক কৌতূহল নিয়ে থাকেন নেটিজেনরা।

এই বলিউড জগতের গত বছর থেকে এক অন্যতম পরিচিত নাম হল জিয়া শঙ্কর। সম্প্রতি ‘বিগ বস ওটিটি’ খ্যাতি অর্জনকারী জিয়া শঙ্করের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তার সাথে এমন কিছু ঘটেছে যা দেখে সকলেই হতভম্ব। এমনকি, উপস্থিত ক্যামেরাম্যানও ‘বাপ রে’ বলতে বাধ্য হয়েছেন। আসলে জিয়া শঙ্কর জিও মামি ফেস্টে অংশগ্রহণ করেছিলেন। তিনি পাপারাজিদের সামনে পোজ দিচ্ছিলেন। হঠাৎ, তার পোশাকের একটি স্ট্র্যাপ কাঁধ থেকে খসে যায়। এই দেখে ‘বাপ রে’ বলে চিৎকার করে ওঠে পাপারাজিরা। তবে পরিস্থিতি সামাল দিয়ে জিয়া হেসে বলে, “এমন কিছু হয়নি।”

জিয়ার আত্মবিশ্বাস ও সাবলীল পরিস্থিতি পরিচালনার প্রশংসা করেছেন নেটিজেনরা। এই ভিডিও দেখে একজন লিখেছেন, “তিনি খুব সুন্দরভাবে পরিস্থিতি সামলেছেন।” আবার আরেকজন লিখেছেন, “তিনি খুব সাহসী এবং বুদ্ধিমতী।” এছাড়াও অনেকে জিয়ার সৌন্দর্য এবং মিষ্টি ব্যবহারেরও প্রশংসা করেছেন। বর্তমানে জিয়ার উপস মোমেন্ট এর এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে। আপনিও দেখতে চাইলে এখানেই দেখে নিন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026