যারা চাকরি খুঁজছেন তাদের জন্য ভালো খবর। ভালো মাইনের চাকরির সুযোগ রয়েছে এখনই। আবেদন করার সময় আর বেশি বাকি নেই। দ্রুত আবেদন করে দিন। দুশোর বেশি পদে লোক নিয়োগ করা হবে। মাইনে মন্দ নয়। কলকাতা পুলিশ শুরু করেছে নিয়োগ প্রক্রিয়া। তবে পুলিশ হিসেবে চাকরি নয়। কলকাতা পুলিশ বিভাগে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে চাকরি করার সুযোগ এসেছে। আবেদন দ্রুত করতে হবে। কারণ হাতে খুব বেশি সময় নাকি নেই। মোটামুটি আবেদন করার জন্য হাতে কম বেশি বাকি আর মাত্র একদিন। তাই আর দেরি নয়, এখনই করে দিন আবেদন।
ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কলকাতা পুলিশে কর্মী নিয়োগ করা হবে। তবে জেনে রাখা ভালো যে এটা কোনো স্থায়ী চাকরি নয়। এটি মূলত অস্থায়ী চুক্তিভিত্তিক । শহর কলকাতার হিসেবে বেতন বেশ ভালই দেওয়া হবে। ডেটা এন্ট্রি অপারেটর পদে কাজের জন্য নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ১৬ হাজার টাকা বেতন দেওয়া হবে বলে জানা গিয়েছে।
কীভাবে আবেদন করবেন? আবেদন করার কাজ খুবই সহজ। কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে ক্যারিয়ার অপশন থেকে এই পদের জন্য আবেদন করা যাবে। আবেদন করার শেষ তারিখ আগামী ৪ এপ্রিল ২০২৪। তাই বুঝতেই পারছেন যে হাতে আর খুব বেশি সময় বাকি নেই।
যারা আবেদন করবেন তাদের কম্পিউটারে দখল থাকা জরুরি। বাংলায় টাইপ করার অভ্যাস থাকলে আরো ভালো। তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। সেই সঙ্গে টাইপ করার গতি ভালো হতে হবে। কম্পিউটার কিবোর্ডে ইংরেজির জন্য মিনিটে ৩০টি শব্দ টাইপের দক্ষতা আবশ্যিক। টাইপ করার পাশাপাশি বাংলায় লেখা ও পড়ার অভ্যাস থাকলে আরো ভালো। প্রার্থীকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর বয়স নির্ধারণ করা হয়েছে ০১. ০৪. ১৯৮৪-তে বা তাঁর পরে জন্মাতে হবে হবে এবং প্রার্থীর জন্ম যেন কখনই ০১. ০৪. ২০০৬-এর পরে না হয়। ২২৫টি শূন্যপদে করা হবে নিয়োগ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…