নিউজ

Job Vacancy: কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল, বেতন হবে ৪০ হাজার

আজকালকার দিনে চাকরির অভাব সব জায়গাতেই। অনেক যোগ্যতা থাকলেও নিজের জন্য পারফেক্ট চাকরি খুঁজে পাওয়া খুবই দুষ্কর হয়ে পড়ছে। তার ওপর যারা সরকারি চাকরি খুঁজছেন, তাদের কাছে এই কাজ আরও কঠিন। তবে রয়েছে সুসংবাদ। এবার রেল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগের জন্য। রেলের একাধিক শূন্যপদে নিয়োগের জন্য প্রকাশিত এই বিবৃতি যে চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর, তা বলার অপেক্ষা রাখে না। এবার অভিজ্ঞ রেলওয়ে কর্মীদের নিয়োগ করবে আইআরসিটিসি। এজিএম/ইনফ্রা পোস্ট পদে নিয়োগ করা হবে। এই চাকরি পাওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা বা বয়সসীমা কি হওয়া প্রয়োজন বিস্তারে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

ভারতীয় রেলে এই চাকরি পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় রেলের জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেড সিভিল ইঞ্জিনিয়ারিং অফিসার পদে উত্তীর্ণ হতে হবে। ৫৫ বছর বয়স পর্যন্ত এই চাকরির জন্য আবেদন করা যেতে পারে। সংরক্ষিতদের ক্ষেত্রে বয়সসীমা সরকারি নিয়ম অনুযায়ী বর্ধিত হবে। এজিএম/ইনফ্রা পোস্ট পদে এখন চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। এই চাকরিতে সর্বনিম্ন বেতন হতে পারে ১৫ হাজার ৬০০ টাকা ও সর্বাধিক বেতন হতে পারে ৩৯ হাজার ১০০ টাকা। কি করে করবেন আবেদন?

কর্পোরেট অফিস / আইআরসিটিসি নয়াদিল্লিতে গত ৩ বছরের ভিজিল্যান্স পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। D & AR ক্লিয়ারেন্স এবং APARS রয়েছে এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এরপর deputation@irctc.com এই মেল আইডিতে আবেদন পাঠাতে হবে। যোগ্য প্রার্থীদের সব সার্টিফিকেট স্ক্যান করে পাঠাতে হবে। ফর্ম পূরণ করে তারও স্ক্যান কপি মেল আইডি-তে পাঠাতে হবে। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে আগ্রহী চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026