নিউজ

Job Vaccancy: রাজ্যের এই জেলায় নিয়োগ হবে প্রচুর আশাকর্মী, জেনে নিন কি করে করবেন আবেদন?

দেশের অর্থনৈতিক অবস্থার হালত খারাপ। বেকারত্ব ঘরে ঘরে। লাখ লাখ যুবক উচ্চ শিক্ষার ডিগ্রি নিয়ে বসে রয়েছেন ঘরে। তাদের শিক্ষা কোনো কাজেই লাগছে না। তবে রাজ্যের একটি জেলায় বহু আশাকর্মীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সম্প্রতি সাব-ডিভিশনাল অফিসার আলিপুরদুয়ার এই নোটিফিকেশন প্রকাশ করেছেন। মোট ৮২ জন আশাকর্মী নিয়োগ হবে এই পদে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা এই পদগুলিতে নির্ধারিত আবেদনপত্রের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। কি করে করবেন আবেদন বা শিক্ষাগত যোগ্যতা কি হওয়া প্রয়োজন? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আশাকর্মী পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এছাড়া বয়সসীমার নিরিখে বয়স ৩০-৪০ এর মধ্যে হতে হবে। আবেদন করার জন্য আলাদাভাবে কোনো অর্থ দিতে হবে না। আবেদন করার শেষ তারিখ ৩০ ডিসেম্বর। এরপর কোনো প্রার্থী আবেদন করলে তা গ্রাহ্য করা হবে না। কি করে করবেন আবেদন? জানতে পড়ে নিন প্রতিবেদনের শেষ অংশটি।

সাব-ডিভিশনাল অফিসার আলিপুরদুয়ারে নোটিফিকেশান অনুযায়ী আবেদন করতে মেনে চলতে হবে কয়েকটি খুবই সহজ স্টেপ। সেগুলি হল:

১) প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট @alipurduar.gov.in ভিসিট করুন

২) যেখানে আপনি আবেদন করতে যাচ্ছেন, সেই আলিপুরদুয়ার সাব ডিভিশনাল অফিস রিক্রুটমেন্ট বা কেরিয়ারের অপশন দেখে নিন।

৩) অফিসিয়াল ওয়েবসাইট বা বিজ্ঞপ্তি লিঙ্ক থেকে আশাকর্মী চাকরির আবেদনপত্র ডাউনলোড করুন।

৪) আবেদনপত্র শুরু করার আগে শেষ তারিখ দেখুন। কোনো ভুল ছাড়াই আবেদনপত্র পূরণ করুন।

৫) শেষ তারিখের (৩০-ডিসেম্বর-২০২২) আগে সেলফ অ্যাটেস্টেডসহ প্রয়োজনীয় কাগজপত্র ওয়েবসাইটে উল্লিখিত ঠিকানায় জমা দিন

৬) ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদন ফর্ম নম্বর/কুরিয়ার স্বীকৃতি নম্বরটি রেখে দিন।

Nirajana Nag

Recent Posts

বরানগর–ব্যারাকপুর মেট্রোতে বড় আপডেট! কলকাতার পিঙ্ক লাইন নিয়ে বাড়ছে আশা

কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এবার পিঙ্ক লাইন (Baranagar–Barrackpore Metro)…

May 23, 2026

স্কুল ব্যাগের ওজন নিয়ে কড়া নির্দেশিকা! বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের

পড়ুয়াদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে নতুন নির্দেশিকা…

May 23, 2026

স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর! নতুন বিতর্কে তোলপাড় বাংলা

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে ফের রাজনৈতিক মহলে জোর চর্চা…

May 23, 2026

বড় বদল শিক্ষাক্ষেত্রে! ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প নিয়ে নতুন জল্পনা পশ্চিমবঙ্গে

শ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে নতুন পরিকল্পনা ও প্রকল্প নিয়ে প্রায়ই আলোচনা হয়। সম্প্রতি সমন্বিত স্কুল উন্নয়ন…

May 23, 2026

সমুদ্র ভ্রমণ এখন হাতের মুঠোয়! কৃষ্ণনগর–দীঘা বাস পরিষেবা নিয়ে বড় আপডেট

দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে দীঘায় যাতায়াতের জন্য বাস…

May 23, 2026

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026