আন্তর্জাতিক

“ভোট গণনা বন্ধ করতে হবে, নাহলে আমি সুপ্রিম কোর্ট অবধি যাবো”, হুশিয়ারি ট্রাম্পের

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে ভোটে কারচুপি করা নিয়ে অভিযুক্ত করেন। তিনি বলেন, যদি ভোটের গণনা বন্ধ না করা হয় তাহলে তিনি সুপ্রিম কোর্ট অবধি যাবেন।” প্রেসিডেন্ট একটি প্রেস কনফারেন্সে বলেন,” আমাদের দেশের উপর একটি বড়সড় কারচুপি করা হয়েছে। আমরা চাই যাতে, সঠিক পদ্ধতিতে দেশের আইন ব্যবস্থাকে মেনে চলা হয়। এই কারণে আমরা মার্কিন সুপ্রিম কোর্টে যেতে চলেছি। আমরা চাই সমস্ত ভোট কাউন্ট করা যেন বন্ধ করা হয়। আমরা চাই না যাতে, ভোর ৪ টে নাগাদ কোন একটি ব্যালট যুক্ত করা হয় এই তালিকায়।

ট্রাম্প প্রথম থেকেই মেইল ইন ব্যালট পদ্ধতির বিরোধিতা করে আসছেন। এই পদ্ধতিতে ভোট গণনা করতে অনেক সময় লাগে। তার বক্তব্য, এই পদ্ধতিতে ভোট গণনা সম্পূর্ণরূপে বন্ধ করা হোক। প্রসঙ্গত, ট্রাম্প ভোট গণনার আগে বেশ কিছু জায়গাতে জানিয়ে দিয়েছিলেন যে তিনি জিতে গেছেন। এখনও বেশ কয়েক জায়গাতে ভোট গণনা শুরু হয়নি। মিশিগান, জর্জিয়া, পেনসিলভানিয়া এবং উইসকনসিনে ভোটের ফলাফল এখনো জানানো হয়নি। মার্কিন নির্বাচনে ম্যাজিক ফিগার হল ২৭০। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এই ম্যাজিক ফিগার থেকে অনেকটা পিছিয়ে রয়েছেন।

ডেমোক্রেটিক প্রার্থীর বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ নিয়ে বর্তমানে সরগরম মার্কিন রাজনীতি। অন্য একটি প্রেস কনফারেন্সে মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন,” আমার যতটা মনে হচ্ছে, আমরা জিতে গেছি। এই কারনে আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই এবং যারা আমার সাথে কাজ করেছেন তাদেরকে অভিবাদন দিতে চাই।”

তিনি আরো জানিয়েছেন, যেখানে যেখানে ভোট গণনা চলছিল সেখানে রিপাবলিকানরা জিতছেন। আমাদের সবকটি আসন চাইনা কিন্তু তবুও আমরা জিতছি। ফ্লোরিডাতে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই জিতে গিয়েছেন। এছাড়াও ওহাইও এলাকাতে জো বাইডেন কে করা টক্কর দিয়ে জয়লাভ করেছেন ট্রাম্প। কিন্তু অন্য বেশকিছু আসনে এখনও এগিয়ে রয়েছেন জো বাইডেন। পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বাইডেন এগিয়ে রয়েছেন ২৩৮ আসনে এবং ট্রাম্প এগিয়ে রয়েছেন ২১৩ আসনে। বাইডেন ট্রাম্পের বক্তব্যের পাল্টা জানিয়েছেন,” আমরা জয়ের পথেই রয়েছি। তবে এর জন্য কিছুটা সময় লাগবে।” বাইডেনের এই বক্তব্যের পর এই ট্রাম্প টুইটারে ডেমোক্রেটিক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আনেন। কিন্তু টুইটার এর পক্ষ থেকে তার এই কমেন্ট ভুয়ো এবং বিভ্রান্তিকর বলে চিহ্নিত করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026

তপ্ত এপ্রিলেই কালবৈশাখীর এন্ট্রি! রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…

April 6, 2026

জুলাই থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জ! Jio-Airtel-এর প্ল্যানে বড় ধাক্কা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…

April 6, 2026

আরও নামবে সোনার দাম? বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের

গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…

April 6, 2026

Matheesha Pathirana: আইপিএল থেকে ছিটকে গেলেন? জল্পনার মাঝে আসল সত্যিটা জানাল KKR শিবির

আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…

April 6, 2026

লক্ষ্মীর ভাণ্ডার: বহুদিন বন্ধ থাকবে ভাতা? কবে মিলবে টাকা, কী বললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…

April 6, 2026