ট্রাম্পের জামানা শেষ। এবারের মার্কিন নির্বাচনে শেষ হাসি হাসলেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। শনিবার, পেনসিলভানিয়া তে জয়ী হয়ে যাবার পরেই আগামী ৪ বছরের জন্য হোয়াইট হাউসের মালিক হলেন এই ডেমোক্র্যাট। বিপক্ষ রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে রেকর্ড হতে পরাস্ত করেছেন তিনি। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প কে এতটা বড় ব্যবধানে পরাজিত করে নজির গড়লেন বাইডেন।
তবে জয়ের অনেকক্ষণ আগেই বোঝা গিয়েছিল ট্রাম্পের আর শেষ রক্ষা হবে না। পেনসিলভানিয়ার আসনে সহজ জয়ের পরেই আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে গেলে ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন। গতকাল রাত অব্দি জো বাইডেনের সংগ্রহে ছিল ২৬৪টি ইলেক্টোরাল ভোট। দরকার ছিল আর মাত্র ৬টির। আজ সকাল থেকেই ইলেক্টোরাল ভোট যাওয়া শুরু করে জো বাইডেনের দিকে। অবশেষে পেনসিলভানিয়াতে জয়ী হওয়ার পরেই তার জয় নিশ্চিত হলো। তবে কেবল মাত্র ২৭০ না, বাইডেনের সংগ্রহে রয়েছে ২৮৪টি ইলেক্টোরাল ভোট। পেনসিলভানিয়া থেকে তিনি সংগ্রহ করতে পেরেছেন ২০টি ইলেক্টোরাল ভোট।
জয়ের পরে একটি আনুষ্ঠানিক টুইটে জো বাইডেন লিখেছেন, ” আমেরিকা, আমি অত্যন্ত গর্বিত যে আপনারা আমাকে নির্বাচিত করেছেন আমাদের মহান দেশের প্রতিনিধিত্ব করার জন্য। আমাদের সামনে অনেক কঠিন কাজ রয়েছে। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, আমি প্রত্যেকটি মার্কিন নাগরিকের প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করব। আপনি যদি আমাকে ভোট নাও দিয়ে থাকেন তবু। আমি আমার কথা রাখার চেষ্টা করব।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…